২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সু চির দল নির্বাচনে অংশ নেবে না

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) এ বছর অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2010, 12:22 PM

Updated : 24 Aug 2022, 07:59 PM

ইয়াংগুন, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/রয়টার্স)- মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) এ বছর অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করবে না। এনএলডির এই ঘোষণায় এ বিষয়টিই স্পষ্ট হয়ে উঠছে যে, সামরিক বাহিনী সমর্থিত কোন রাজনৈতিক প্রক্রিয়ায় নোবেল জয়ী সু চিকে অংশ নিতে দেওয়া হবে না। এনএলডির মুখপাত্র নিয়ান উইন বলেছেন, 'দলীয় কমিটির সদস্যদের মধ্যে ভোটাভুটির পর সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, এনএলডি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করবে না। কারণ, এই নির্বাচনি আইন বৈধ নয়।' ১৯৯০ এর নির্বাচনে এনএলডি জয়লাভ করে। কিন্তু তাদেরকে ক্ষমতায় বসতে দেওয়া হয়নি। এনএলডি এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে বলেছে, এমন একটি সংবিধান প্রণয়ন করা হয়েছে যার আওতায় দেশের প্রকৃত ক্ষমতা নির্বাচিত সরকারের ভোগ করার সুযোগ থাকবে না। নির্বাচন নিয়ে দলের মধ্যে মতবিভেদ সৃষ্টি হয়েছে। এক পক্ষ নির্বাচন বয়কটের পক্ষে। অপর একটি পক্ষ নির্বাচনে অংশগ্রহণের পক্ষে। আধুনিক ধ্যান ধারণার এই পক্ষ মনে করে নির্বাচনে অংশ না নিলে দলের নেতা কর্মীদের মনোবল ভেঙ্গে পড়বে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/কেএমএস/১৭৪০ঘ.