২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্ত এলাকায় পর্যটক বিষয়ে উত্তর কোরিয়ার হুশিয়ারি

দুই কোরিয়ার সীমান্ত এলাকার বাফার জোন পরিদর্শনে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র তাদের পর্যটকদের অনুমতি দেওয়া বন্ধ না করলে অনাকাঙ্খিত সংঘর্ষ বেঁধে যেতে পারে বলে হুশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2010, 11:09 AM

Updated : 24 Aug 2022, 07:59 PM

সিউল, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-দুই কোরিয়ার সীমান্ত এলাকার বাফার জোন পরিদর্শনে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র তাদের পর্যটকদের অনুমতি দেওয়া বন্ধ না করলে অনাকাঙ্খিত সংঘর্ষ বেঁধে যেতে পারে বলে হুশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া সোমবার এ হুশিয়ারি দেয়। ওই এলাকাটি কোরিয় উপদ্বীপের অন্যতম পর্যটন কেন্দ্র। উত্তর কোরিয়ার সমূদ্রসীমার কাছে শুক্রবার দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর একটি জাহাজ ডুবে যায়। এ ঘটনায় দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ায় এ হুশিয়ারি এসেছে। এ জাহাজ ডুবির ঘটনায় ১০৪ নাবিকের প্রায় অর্ধেককে পাওয়া যাচ্ছে না। জাহাজ ডুবিতে উত্তর কোরিয়ার জড়িত থাকার বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হলে উত্তেজনা চরমে ওঠে। কিন্তু এ ঘটনায় পিয়ংইয়ং-এর জড়িত না থাকার বিষয়ে সিউল অনেকটাই নিশ্চিত বলে জানালে উত্তেজনা কমে আসে। এই জাহাজ ডুবির বিষয়ে উত্তর কোরিয়া সরকারি প্রচার মাধ্যমে কোনো বক্তব্য দেয় নাই। উত্তর কোরিয়ার পিপলস আর্মির একজন মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, দক্ষিণ কোরিয়া সীমান্ত এলাকায় পর্যটক পাঠিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে সীমান্ত অঞ্চলের বেসামরিক এলাকায় (বাফার জোন) সংঘর্ষ বাঁধানোর জন্য উস্কানিমূলক কাজ করছে এবং এটাকে তারা