২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোপনে ওবামার আফগানিস্তান সফর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যে কোন সফরের পরিকল্পনা করা হয় অত্যন্ত সতর্কতার সঙ্গে। আর তা যদি হয় আফগানিস্তানের মত একটি দেশ যেখানে আট বছর ধরে মুসলিম জঙ্গিদের সঙ্গে লড়াই চলছে, তা হলে নেওয়া হয় বিশেষ সতর্কতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2010, 09:33 AM

Updated : 24 Aug 2022, 07:59 PM

কাবুল, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যে কোন সফরের পরিকল্পনা করা হয় অত্যন্ত সতর্কতার সঙ্গে। আর তা যদি হয় আফগানিস্তানের মত একটি দেশ যেখানে আট বছর ধরে মুসলিম জঙ্গিদের সঙ্গে লড়াই চলছে, তা হলে নেওয়া হয় বিশেষ সতর্কতা। রোববার সতর্কতা ও গোপনীয়তার মধ্য দিয়ে নিভৃতে আফগানিস্তান সফর করলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রেসিডেন্টে হিসেবে ক্ষমতা গ্রহণের প্রায় ১৫ মাস পর প্রথমবারের মতো আফগানিস্তান সফরে করলেন তিনি। নিরাপত্তার করণে ওবামার এ সফরের বিষয়ে কঠোর গোপনীয়তা অবলম্বন করা হয়। তিনি রোববার সন্ধ্যার পর কাবুলে পৌঁছান এবং ভোর হওয়ার আগেই ওয়াশিংটনের পথে যাত্রা করেন। ওবামার এ সফরের ব্যাপ্তি ছিল মাত্র ছয় ঘণ্টা। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আফগানিস্তান সফরে আসা সাংবাদিকদেরকেও সফর বিষয়ে কথা বলতে নিষেধ করে দেওয়া হয়। বিমানে ওঠার আগে তাদের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়। প্রেসিডেন্টকে বহনের জন্য এয়ার ফোর্স ওয়ানের বিমানটি এন্ডুস এয়ার ফোর্স ঘাঁটিতে এ রাখা হয়। সেখানেই বিমানে ওঠেন প্রেসিডেন্ট ওবামা ও তার সফরসঙ্গীরা। অত্যন্ত গোপনীয়তার মধ্যে ওবামা এন্ড্রুস বিমান ঘাঁটিতে আসেন। এর আগে শুক্রবার সাপ্তাহিক ছুটি কাটাতে ক্যাম্প ডেভিডে যাওয়ার কথা বলে হোয়াইট হাউজ থেকে বের হন ওবামা। সেখান থেকেই এ গোপন সফরের উদ্দেশ্যে শনিবার রাতে হেলিকপ্টারে করে বিমান ঘাঁটিতে আসেন তিনি। ২০০৯ সালের জানুয়ারিতে শপথ নেওয়ার পর বেশ কয়েকবারই আফগানিস্তান সফরে আসার কথা ছিল ওবামার। হোয়াইট হাউজের কর্মকর্তারা জানিয়েছেন, আবহাওয়া ও নিরাপত্তা কারণে আগের সফরগুলো বাতিল হয়েছে। তবে এ সপ্তাহে ওবামা অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া সফর বাতিল করায় আফগানিস্তান সফরের সুযোগ সৃষ্টি হয়। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭ টার কাবুলের বাগরাম এয়ারফিল্ডে অবতরণ করে এয়ার ফোর্স ওয়ানের বিমানটি। ওবামা বিমান থেকে নেমে অভ্যর্থণাকারীদের সঙ্গে হাত মিলিয়ে একটি হেলিকপ্টারে উঠেন তিনি। তাকে নিয়ে যাওয়া হয় আফগান প্রেসিডেন্ট প্রাসাদে। এসময় তার সঙ্গী হন ১৪ সাংবাদিক। সঙ্গে থাকা কর্মকর্তারা আরেকটি সামরিক হেলিকপ্টারে করে তাদের সঙ্গে যান। প্রেসিডেন্ট প্রাসাদে তাকে স্বাগত জানান আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। প্রেসিডেন্ট প্রাসাদে সাংবাদিকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কারজাই ও ওবামা। প্রেসিডেন্ট প্রাসাদ থেকে হেলিকপ্টারে করে বাগরাম এয়ার ফিল্ডে আসেন ওবামা। সেখানে মার্কিন সেনা ও বেসামরিক কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেন। পরে তিনি ওয়াশিংটনের পথে যাত্রা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/কেএমএস/১৫২৫ঘ.