২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়াতে বাড়ছে বেকারত্ব ও হতাশা

যুদ্ধবিধ্বস্ত সোয়াত উপত্যকার পুনর্গঠনে বেকায়দায় পড়েছে পাকিস্তান। এখানকার হাসপাতালের এক্স-রে মেশিনগুলো ২০ বছরের পুরনো। পর্যটন শিল্প ধ্বংসপ্রায়। বেকারত্ব বাড়ছে। মানুষের মাঝে বাড়ছে হতাশা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2010, 11:12 AM

Updated : 24 Aug 2022, 07:53 PM

পাকিস্তান, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুদ্ধবিধ্বস্ত সোয়াত উপত্যকার পুনর্গঠনে বেকায়দায় পড়েছে পাকিস্তান। এখানকার হাসপাতালের এক্স-রে মেশিনগুলো ২০ বছরের পুরনো। পর্যটন শিল্প ধ্বংসপ্রায়। বেকারত্ব বাড়ছে। মানুষের মাঝে বাড়ছে হতাশা। পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে সোয়াত তালেবান জঙ্গি মুক্ত হওয়ার এক বছর পরও এ অঞ্চলে সরকারের অর্থনৈতিক পুনর্বাসন কার্যক্রমে তেমন গতি আসেনি। নয়নাভিরাম সোয়াত উপত্যকা দেশের পর্যটন শিল্পের প্রাণকেন্দ্র বলে বিবেচিত। দুই বছরের যুদ্ধে বিধ্বস্ত এই এলাকাটিতে ক্ষুদ্র ব্যবসা ঘুরে দাড়ালেও এখানে কর্মসংস্থান ও শিল্প-কারখানা গড়ে তোলার জন্য ব্যাপক অঙ্কের অর্থ বরাদ্দ দরকার। জঙ্গিরা এখানে হোটেল, বাড়ি ঘর ও বালিকা বিদ্যালয়গুলো উড়িয়ে দিয়েছে এবং উপজাতিয়দের করেছে নেতৃত্বহীন। স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, সরকার দুর্নীতি রোধ করতে পারলেই কেবল তালেবান জঙ্গিদের ফিরে আসা বন্ধ করা যাবে। আঞ্চলিক মুখ্যমন্ত্রী আমির হায়দার খান হতি স