গ্রিসকে আর্থিক নিরাপত্তা দিতে সম্মত ইইউ
ইউরোপীয় ইউনিয়নের নেতারা ঋণে জর্জরিত গ্রিসের জন্য আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) সঙ্গে যৌথভাবে একটি আর্থিক নিরাপত্তা জাল গড়ে তুলতে বৃহস্পতিবার রাজি হয়েছে। সেইসঙ্গে এ অঞ্চলের অভিন্ন মুদ্রা ইউরোর দর কয়েক সপ্তাহ ধরে পড়তি থাকলেও এর উপর আস্থা রাখছে তারা।
