ওয়াশিংটন, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বেসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় সন্তোষ প্রকাশ করেছে পাকিস্তান।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বৃহস্পতিবার বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে বেসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে তার প্রতিনিধিদলের আলোচনা 'খুবই সন্তোষজনক' হয়েছে।
পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদির খানকে নিয়ে বাধা পেরিয়েই এ আলোচনা হয়েছে।
আলোচনার ব্যাপারে জিজ্ঞেস করা হলে রয়টার্সকে কুরেশি বলেন, "আমি এ আলোচনা নিয়ে খুবই সন্তুষ্ট। এ পর্যায়ে আমি এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে চাই না..... আলোচনা খুবই সন্তোষজনক হয়েছে।"
পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদির খানের বিরুদ্ধেইরাক, ইরান ও উত্তর কোরিয়ায় পরমাণু প্রযুক্তি পাচারের অভিযোগের কারণে যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে পরমাণু আলোচনা করা নিয়ে বরাবরই দ্বিধাগ্রস্ত।
তবে বিষয়টি নিয়ে এক প্রশ্নের জবাবে কুরেশি বলেন, এটিকে পেছনে ফেলেই দুপক্ষ এগিয়েছে বলে মনে করেন তিনি।
বিািডনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২৩২ ঘ.
bdnews24