২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবানের সঙ্গে সমপ্রীতির সময় এখনও হয়নি: যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রবার্ট গেটস বুধবার বলেছেন, ঊর্ধ্বতন আফগান তালেবান নেতাদের সঙ্গে সমপ্রীতি গড়ে তোলার সঠিক সময় এখনও আসেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2010, 10:43 AM

Updated : 24 Aug 2022, 07:52 PM

ওয়াশিংটন, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রবার্ট গেটস বুধবার বলেছেন, ঊর্ধ্বতন আফগান তালেবান নেতাদের সঙ্গে সমপ্রীতি গড়ে তোলার সঠিক সময় এখনও আসেনি। কারণ, সামরিক চাপেও তালেবানরা শান্তি আলোচনায় বসার মতো দুর্বল এখনও হয়নি বলে স্বীকার করেন তিনি। কংগ্রেসের এক শুনানিতে মার্কিন আইন প্রণেতাদের গেটস বলেন, "তালেবান নেতাদের আলোচনায় রাজি করানোর মোক্ষম সময়টি এখনও আসেনি। কারণ, এখানে যুদ্ধের গতিপ্রকৃতির পরিবর্তন তালেবান নেতাদের মনে পরাজয়ের উপলব্ধি জাগানোর মতো এতটা জোরালো এখনও হয়নি।" তিনি বলেন, "যুদ্ধে সফল হওয়া নিয়ে সন্দেহ দেখা দিতে শুরু করলে তখনই তারা চুক্তিতে পৌঁছার ইচ্ছে দেখাতে পারে। আমরা ওই অবস্থায় পৌঁছতে পেরেছি বলে আমি মনে করি না।" আফগানিস্তানে হিজব ই ইসলামির মতো অন্যতম প্রধান জঙ্গি গোষ্ঠী যখন শান্তি স্থাপনে প্রস্তুত হচ্ছে এবং তালেবানদের সঙ্গে সেতুবন্ধন হিসাবে কাজ করতে চাইছে ঠিক সে সময়ই গেটস এ মন্তব্য করলেন। স