২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড় দল গড়ছে ইন্দোনেশিয়ার জঙ্গিরা

ইন্দোনেশিয়ার একটি জেহাদি দল স্থানীয় জঙ্গি গোষ্ঠীর সঙ্গে বড় ধরনের জোট গড়েছে এবং জেলখানা থেকে কর্মী সংগ্রহ করে তাদের মধ্যে জেহাদি মতাদর্শ ছড়িয়ে দিচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2010, 02:04 PM

Updated : 24 Aug 2022, 07:50 PM

জাকার্তা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইন্দোনেশিয়ার একটি জেহাদি দল স্থানীয় জঙ্গি গোষ্ঠীর সঙ্গে বড় ধরনের জোট গড়েছে এবং জেলখানা থেকে কর্মী সংগ্রহ করে তাদের মধ্যে জেহাদি মতাদর্শ ছড়িয়ে দিচ্ছে। আচেহ প্রদেশের সুমাত্রায় ওই দলটি এ রকম কার্যক্রম চালাচ্ছে বলে বুধবার বিশ্লেষকরা জানিয়েছেন। গত ফেব্র"য়ারি মাসে ইন্দোনেশীয় পুলিশ ধর্মভীরু আচেহ প্রদেশে জঙ্গিদের একটি প্রশিক্ষণ শিবির খুঁজে পেয়েছে। তারা জেহাদি কাজে জড়িত থাকার সন্দেহে ৪৩ জনকে গ্রেপ্তার করে এবং শীর্ষ জঙ্গি নেতা দুলমাতিনসহ ৭ জনকে হত্যা করে। বালি বোমা হামলাসহ বিভিন্ন হামলার নেপথ্যে থাকা জামাহ ইসলামিয়াহ (জেআই) দক্ষিণ পূর্ব এশিয়ায় ইসলামি শাসন প্রবর্তন করতে চাইছে। তখন থেকে এ দলটি সহিংস কর্মকাণ্ড পরিত্যাগ করলেও তাদের দলের মালয়েশীয় বংশোদ্ভূত বোমা বিশেষজ্ঞ নূরদিন মোহাম্মদ টপের তত্ত্বাবধানে একটি সহিংস গ্র"পও রয়েছে। যারা পশ্চিমা লক্ষ্যবস্তুতে হামলার নানা পরিকল্পনা অব্যাহত রাখাসহ হামলাও চালাচ্ছে। গত বছরের জুলাই মাসে জাকার্তার দুটো বিলাসবহুল হোটেলে বোমা হামলা চালানোর সময় মারা যান টপ। এরপর থেকেই গুজব রটেছিল যে ইন্দোনেশিয়ায় জঙ্গি হামলার হুমকি কমে যাবে। কিন্তু জঙ্গিদের ওপর গবেষণা করা একদল বিশেষজ্ঞ স