শিকাগো, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা পরিকল্পনায় জড়িত থাকার কথা অবশেষে স্বীকার করেছেন মার্কিন নাগরিক ডেভিড হেডলি।
একইসঙ্গে ড্যানিশ পত্রিকায় হামলা করার চক্রান্তে জড়িত থাকার অভিযোগও স্বীকার করেছেন তিনি। বৃহস্পতিবার শিকাগো আদালতে হেডলি দোষ স্বীকার করেন।
৪৯ বছর বয়স্ক হেডলিকে ২০০৯ সালের ৩ অক্টোবর মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই গ্রেপ্তার করে। তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। কৌসুলিরা বলছেন, মৃত্যুদণ্ড থেকে হেডলি রেহাই পাবেন।
হেডলি ১২ টি অভিযোগ স্বীকার করে নিয়েছেন। এর মধ্যে রয়েছে মার্কিন, ভারতীয় ও ড্যানিশ নাগরিকদের বোমা হামলা চালিয়ে হত্যা করা এবং লস্কর ই তৈয়বাকে জঙ্গি দলকে সহায়তা করা। মার্কিন জেলা আদালতের বিচারক হ্যারি লেনিনওয়েবার একথা বলেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০৫ ঘ.
bdnews24