২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন রাজনৈতিক কর্মীকে দেশে পাঠাল মিয়ানমার

মিয়ানমার জান্তা সরকার বৃহস্পতিবার এক বার্মিজ-মার্কিন রাজনৈতিক কর্মীকে জেল থেকে মুক্তি দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2010, 03:30 PM

Updated : 24 Aug 2022, 07:39 PM

ব্যাংকক, মার্চ ১৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিয়ানমার জান্তা সরকার বৃহস্পতিবার এক বার্মিজ-মার্কিন রাজনৈতিক কর্মীকে জেল থেকে মুক্তি দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে। গত মাসে তাকে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তিন বছরের কারাদন্ড দেওয়া হয়। নি নি অং যুক্তরাষ্ট্রের নাগরিক। পাঁচ সপ্তাহ কারাভোগের পর তাকে দেশে ফেরত পাঠানো হল। জান্তা সরকার বুধবার তাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। তবে সরকার কি কারণে এ পদক্ষেপ নিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অং থাইল্যান্ডগামী একটি বিমানে করে মিয়ানমার ত্যাগ করেছেন। নি নি অং, কিয় জো লিন নামেও পরিচিত। জাল পরিচয়পত্র বহন, বৈদেশিক মুদ্রা সংক্রান্ত জটিলতা এবং মিয়ানমারের নাগরিকত্ব পরিহার না করার অভিযোগে ১০ ফেব্র"য়ারিতে তাকে কারাদণ্ড দেওয়া হয়। মিয়ানমারে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্তের অভিযোগে সেপ্টেম্বরে অংকে ইয়াংগুন বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। মার্কিন নাগরিক হিসেবে এর আগে আরও পাঁচ বার মিয়ানমারে গিয়েছিলেন অং। স