২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবানের সঙ্গে আলোচনা চায় জাতিসংঘ : বান

জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, তালেবানের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা চালিয়ে যেতে জাতিসংঘ প্রস্তুত। তবে যোগাযোগটা খুব সতর্কতার সঙ্গে করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2010, 07:30 AM

Updated : 26 Apr 2022, 12:55 AM

জাতিসংঘ, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, তালেবানের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা চালিয়ে যেতে জাতিসংঘ প্রস্তুত। তবে যোগাযোগটা খুব সতর্কতার সঙ্গে করতে হবে। কূটনীতিকরা জানান, আফগানিস্তান বিষয়ক এক নতুন রিপোর্টে বান কি মুন এ কথা বলেছেন। আগামী ১২ মাস আফগানিস্তানে জাতিসংঘ মিশনের (ইউএনএএমএ) নবায়ন সম্পর্কে বানের সুপারিশ নিয়ে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ আগামী বৃহস্পতিবার আলোচনা করবে এবং এর পরের সপ্তাহে ভোটাভুটি হবে। ইউএনএএমএ-এর ম্যান্ডেটে বলা হয়েছে, আফগান নেতৃত্বাধীন পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়নে সমর্থনের জন্য তারা তাদের ভালো অফিসগুলো ব্যবহারের অনুমতি দিতে পারে। প্রেসিডেন্ট হামিদ কারজাই চেষ্টা করে যাচ্ছেন তালেবান জঙ্গিদের সঙ্গে সংলাপে পৌঁছার। সোমবার ওই রিপোর্টে বলা হয়, "সব পক্ষের অনুমতি সাপেক্ষে ইউএনএএমএ তাদের ভালো অফিসগুলো ধার দিতে পারে। যদিও প্রাথমিকভাবে এ আলোচনার ব্যাপারটি খুব সতর্কতার সঙ্গে এবং নমনীয়ভাবে করতে হবে।" বেশ কয়েকজন জাতিসংঘ দূত জানিয়েছেন, তালেবানের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সবুজ সঙ্কেত মিলতে পারে। তারা জানান, সতর্কতা এবং নমনীয়তা বলতে এখানে এ আলোচনার গোপনীয়তা রক্ষার ব্যাপারটিই বলা হয়েছে। ১৯৯৯ সাল থেকে তালেবানের ওপর জাতিসংঘের আবরোধ আরোপ হওয়ার পর থেকেই তালেবানের সঙ্গে আলোচনার বিষয়টি খুবই স্পর্শকাতর একটি বিষয়ে পরিণত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/১৩২৩ঘ.