২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষ হামাস কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ইসরায়েল

পশ্চিম তীরের রামাল্লায় তল্লাশি অভিযান চালিয়ে ঊর্ধ্বতন এক হামাস কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনী একথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2010, 03:16 PM

Updated : 24 Aug 2022, 07:31 PM

জেরুজালেম, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পশ্চিম তীরের রামাল্লায় তল্লাশি অভিযান চালিয়ে ঊর্ধ্বতন এক হামাস কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনী একথা জানায়। সামরিক এক বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া কর্মকর্তার নাম মাহের আউদি। মাহের হামাসের অন্যতম প্রতিষ্ঠাতা। ১০ জন ইসরায়েলির মৃত্যুর জন্য তাকে দীর্ঘদিন থেকে খোঁজা হচ্ছিল। ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিক কোন মন্তব্য পাওয়া যায়নি। হামাস গাজার নিয়ন্ত্রণে থাকা ফিলিস্তিনি গেরিলা দল। দলটি ইসরায়েলের বিরুদ্ধে অসংখ্য আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে। তাদের নিয়ন্ত্রণে রয়েছে ইসরায়েল বেষ্টিত গাজার একটি উপকূলীয় এলাকা। পশ্চিম তীরে হামাসের আধিপত্য তুলনামূলক কম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৩১ ঘ.