তেহরান, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের পরমাণু বিজ্ঞানীদের সম্পর্কে তথ্য সংগ্রহকারী যুক্তরাষ্ট্র-সম্পৃক্ত সাইবার নেটওয়ার্কে জড়িত সন্দেহে ৩০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। শনিবার ইরানের ফার্স বার্তা সংস্থা একথা জানিয়েছে।
মার্কিন সাইবার নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযোগ, এরা ইন্টারনেটের মাধ্যমে জনবল সংগ্রহ করে ইরাকে নির্বাসিত ইরানের বামপন্থি পিপলস মুজাহিদিন অর্গানাইজেশনের কাছে প্রশিক্ষণের জন্য পাঠায়। বামপন্থি এ দলটি সাদ্দাম হোসেনের সময় ইরাক থেকে ইরানে হামলা চালাত।
ফার্স সংবাদ সংস্থা জানায়, "সুসংগঠিত আমেরিকান সাইবার ওয়ার নেটওয়ার্কের সঙ্গে যোগসাজশ থাকায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্য প্রযুক্তি ও যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন কঠোর নিরাপত্তা পদক্ষেপের মধ্য দিয়ে একাজ করা হয়েছে।"
এই সাইবার নেটওয়ার্কিংয়ের কাজ যুক্তরাষ্ট্রের অর্থে চলছিল বলে ইরান অভিযোগ করেছে। গত বছর ইরানের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর দেশজুড়ে বিক্ষোভ আন্দোলনের নেপথ্যেও এ সংগঠনের জড়িত থাকার অভিযোগ করেছিল তেহরান।
স
bdnews24