২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে দুশ স্টিলথ জঙ্গি বিমান দেবে রাশিয়া

রাশিয়া এক হাজারেরও বেশি অত্যাধুনিক স্টিলথ জঙ্গি বিমান তৈরি করবে। এর মধ্যে দুশ বিমান ভারতের কাছে সরবরাহ করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2010, 06:20 AM

Updated : 24 Aug 2022, 07:31 PM

নয়াদিল্লি, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়া এক হাজারেরও বেশি অত্যাধুনিক স্টিলথ জঙ্গি বিমান তৈরি করবে। এর মধ্যে দুশ বিমান ভারতের কাছে সরবরাহ করা হবে। রাশিয়ার বিমান নির্মাতা প্রতিষ্ঠান সুখয়-এর প্রধান নির্বাহী শুক্রবার এ কথা জানান। স্টিলথ জঙ্গি বিমানকে সক্ষেপে টি-৫০ বলা হয়। এই জঙ্গি বিমান যুক্তরাষ্ট্রের এফ-২২ র‌্যাপটর জঙ্গি বিমানের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম হবে। আগামী ২০১৫ সালের মধ্যে এ বিমান ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যাবে। টি-৫০ জঙ্গি বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন করা হয় গত জানুয়ারির শেষ দিকে। এটি পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধ বিমান। আরও আগে রাশিয়ার এ বিমান তৈরির পরিকল্পণা থাকলেও তা নির্মাণ ও পরীক্ষামূলক উড্ডয়নে বিলম্ব হয়েছে। রাশিয়ার প্রধানমন্ত্রী ভ