২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইগুরদের সমর্থন দিয়ে চীনের তোপের মুখে দালাই লামা

তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামা বুধবার চীনের গোলযোগপূর্ণ সিনচিয়াং প্রদেশের সংখ্যালঘু জাতিগোষ্ঠী উইগুরদের সমর্থন জানিয়ে নতুন করে বেজিংয়ের তোপের মুখে পড়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2010, 02:55 PM

Updated : 24 Aug 2022, 07:25 PM

ধর্মশালা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামা বুধবার চীনের গোলযোগপূর্ণ সিনচিয়াং প্রদেশের সংখ্যালঘু জাতিগোষ্ঠী উইগুরদের সমর্থন জানিয়ে নতুন করে বেজিংয়ের তোপের মুখে পড়েছেন। চীনের সঙ্গে তার ইতোমধ্যেই বিরোধপূর্ণ হয়ে ওঠা সম্পর্ক এরপর আরও অবনতির দিকে যাবে বলেই মনে করা হচ্ছে। তিব্বতে চীনা শাসনের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থান শেষে পালিয়ে যাওয়ার পর নির্বাসিত জীবনের ৫১ বছর পূর্তি অনুষ্ঠানে এক ভাষণে দালাইলামা সিনচিয়াং প্রদেশকে 'ইস্ট তুর্কেস্তান' আখ্যা দেন। এ প্রদেশের তুর্কিক ভাষায় কথা বলা সংখ্যালঘু উইগুরদের বেশির ভাগই ইসলাম ধর্মাবলম্বী। উত্তর ভারতের পাহাড়ি শহর ধর্মশালায় গত পাঁচ দশক ধরে বাস করে আসা দালাই লামা অনুষ্ঠানে আগত প্রায় তিন হাজার তিব্বতির উপস্থিতিতে বলেন, "আসুন আমরা ভয়াবহ যন্ত্রণা ও দমপীড়নের অভিজ্ঞতালদ্ধ ইস্ট তুর্কেস্তানবাসীর কথাও স্মরণ করি। আমি তাদের প্রতি আমাদের একাত্মতা ঘোষণা পাশাপাশি তাদের পাশে দাঁড়ানোর ইচ্ছাও প্রকাশ করতে চাই।' উইগুরদের বিচ্ছিন্নতাবাদী আখ্যা দিয়ে চীন সরকার স