২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৯/১১ হামলার পরিকল্পনাকারীদের বিচার সামরিক আদালতে হতে পারে

মার্কিন সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা ১১ সেপ্টেম্বরের হামলার প্রধান পরিকল্পনাকারী খালিদ শেখ মোহাম্মদকে সামরিক আদালতে বিচার করার সুপারিশ করতে পারেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা শুক্রবার এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2010, 12:33 PM

Updated : 24 Aug 2022, 07:18 PM

ওয়াশিংটন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা ১১ সেপ্টেম্বরের হামলার প্রধান পরিকল্পনাকারী খালিদ শেখ মোহাম্মদকে সামরিক আদালতে বিচার করার সুপারিশ করতে পারেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা শুক্রবার এ কথা জানান। হোয়াইট হাউজের একজন কর্মকর্তা জানান, মোহাম্মদ এবং অন্য চারজন সন্দেহভাজন যারা ২০০১ সালে যুক্তরাষ্ট্রে ওই ভয়াবহ হামলার সঙ্গে জড়িত তাদের কোথায় এবং কিভাবে বিচার করা হবে তা এখনও স্পষ্ট নয়। তিনি আরো বলেন, ৯/১১ এর হামলার পরিকল্পনাকারীদের কোন আইনে বিচার করা হবে সে ব্যাপারে হোয়াইট হাউজ কর্তৃপক্ষ এখনো খতিয়ে দেখছে। এটর্নি জেনারেল এরিক হোল্ডার মনে করেন, পাঁচ জনের বিচার নিউইয়র্ক সিটিতে বেসামরিক আদালতে করা উচিত। কারণ, নিউইয়র্কে হামলায় প্রায় ৩ হাজার লোক প্রাণ হারায়। অন্যদিকে নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ এবং ওয়াশিংটনের আইনজীবীরা তার ভিন্নমত পোষণ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট ওবামার সরকার বেসামরিক আদালতে বিচারের পরিকল্পনা বাদ দিয়ে ক্রমশ সামরিক আদালতে বিচারের পরিকল্পনার দিকেই এগিয়ে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/কেএমএস/১৮১৯ঘ.