নাইরোবি (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)- শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে সংহিসতায় নিয়োগের জন্য যোদ্ধা চেয়ে ব্যর্থ হওয়ার পর সোমালিয়ার কট্টরপন্থি মুসলিম বিদ্রোহীরা দক্ষিণাঞ্চলীয় আফমাদো শহরের স্কুলগুলোতে ইংরেজী ও বিজ্ঞান শিক্ষা নিষিদ্ধ করেছে। সেখানকার অধিবাসী ও শিক্ষকরা একথা জানিয়েছে।
কেনিয়া সীমান্তে অবস্থিত শহরটির অধিবাসীরা জানায়, আল শাবাব জঙ্গী গোষ্ঠী এক মাসের মধ্যে তাদের মতানুযায়ী স্কুলের সিলেবাস পরিবর্তন করে আরবী ও ইসলাম শিক্ষা চালু করার নির্দেশ দিয়েছে ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, "তারা আমাদের কাছে যুদ্ধ চালানোর জন্য ছাত্র পাঠাতে বলে। কিন্তু আমরা তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি।"
ওয়াশিংটনের মতে, ব্যর্থ রাষ্ট্র সোমালিয়ায় আল-কায়েদার বিকল্প হচ্ছে আল শাবাব। তারা জাতিসংঘের সহায়তায় পরিচালিত সরকার হটিয়ে সেখানে তারা তাদের প্রবর্তিত কঠোর শরিয়া ও ইসলামী আইন চালু করতে চায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১২০ ঘ.
bdnews24