লন্ডন, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বসনিয়া হারজেগোভিনার সাবেক প্রেসিডেন্ট ইজুপ গানিচকে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ব্রিটিশ পুলিশ গ্রেপ্তার করেছে।
ব্রিটিশ পুলিশ জানিয়েছে, সার্বিয়ার কর্তৃপক্ষের পক্ষ থেকে তারা জানিচকে সোমবার লন্ডনের হিথ্রো বিমান বন্দরে গ্রেপ্তার করে।
বসনিয়া যুদ্ধের সময় তিনি ১৯৯২ সালে সারায়েভোতে সাবেক যুগোশ্লাভ পিপলস আর্মির (জেএনএ) নিরস্ত্র সৈন্যদের ওপর গুলি চালানোর জন্য বসনিয়ার সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। বসনিয় সেনাদের নির্বিচারে গুলিবর্ষণে বিপুল সংখ্যক জেএনএ সদস্য নিহত ও আহত হয়।
ব্রিটিশ পুলিশের এক বিবৃতিতে বলা হয়, গানিচকে অন্য দেশে পলাতক আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে। তিনি জেনেভা চুক্তি ভঙ্গ করে আহত সৈন্যদের ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
ব্রিটিশ সরকার জানায়, গ্রেফতারের পর সোমবার তাকে ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়।
এখন বিচারের শুনানির তারিখ নির্ধারণ করার জন্য সার্বিয়া কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক অনুরোধ পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
সার্বিয়ার আইনমন্ত্রী
bdnews24