নিয়ামি, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম/রয়টার্স)- পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে। দেশটির সামরিক জান্তা রোববার এ কথা জানায়।
গত ১৮ ফেব্র"য়ারি নাইজারে সামরিক অভ্যূত্থানের অন্যতম হোতা মেজর সালো ডিজিবো বলেন, দেশের হাজার হাজার লোকের না খেয়ে থাকার মত অবস্থা হতে পারে বলে তারা আশঙ্কা করছেন।
তিনি বলেন, প্রতিশ্র"তি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের আগ পর্যন্ত সামরিক কর্তৃপক্ষ দেশে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার রোধে প্রতিশ্র"তিবদ্ধ।
রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে মেজর ডিজিবো বলেন, সম্ভাব্য দুর্ভিক্ষ মোকাবেলায় যথাসাধ্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, দুর্ভিক্ষ হলে দেশের সর্বত্র হাজার হাজার মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।
নাইজারে ২০০৫ সালে দুর্ভিক্ষ সামলে ওঠা কঠিন ছিলো। এবার সংকট মোকাবেলায় দেশটির বেশ প্রস্তুতি রয়েছে বলা হলেও ত্রাণ কর্মকর্তারা বলেছেন, পরিস্থিতি আসলে কী হতে পারে তা এখনই বলা মুশকিল।
গত জানুয়ারিতে নাইজারে সংবাদপত্রে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দেশের প্রায় দেড় কোটি মানুষের অর্ধেকেরও বেশি লোক খাদ্য সংকটে পড়বে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১৬২০ঘ.
bdnews24