২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সুস্থসবল ছাত্র-ছাত্রীরা পড়াশোনাতেও ভালো'

শুধু অতিরিক্ত মুটিয়ে যাওয়া কমাতে নয়, দেখা গেছে ছাত্র-ছাত্রীদের ব্যায়ামের অভ্যাস তাদের পড়াশোনায় ভালো ফল করতেও সহায়ক। সাম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি সমীক্ষা থেকে একথা জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2010, 12:28 PM

Updated : 24 Aug 2022, 07:06 PM

নিউ ইয়র্ক, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শুধু অতিরিক্ত মুটিয়ে যাওয়া কমাতে নয়, দেখা গেছে ছাত্র-ছাত্রীদের ব্যায়ামের অভ্যাস তাদের পড়াশোনায় ভালো ফল করতেও সহায়ক। সাম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি সমীক্ষা থেকে একথা জানা গেছে। সমীক্ষায় দেখা গেছে, শারীরিকভাবে কম সুস্থ ছাত্র-ছাত্রীদের তুলনায় সুস্থসবল ছাত্রছাত্রীদের পরীক্ষায় ভালো করার প্রবণতা বেশি। ২০০২ থেকে ২০০৩ সালে দক্ষিণ ক্যালিফোর্নিয়া স্কুলগুলোতে ভর্তি হওয়া ৫ম গ্রেডের ৭৪৯, ৭ম গ্রেডের ৭৬১ এবং নবম গ্রেডের ৪৭৯ জন ছাত্র-ছাত্রীর শারিরীক সুস্থতা এবং ওজনের সঙ্গে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মানের অংক, পঠন এবং ভাষা পরীক্ষার স্কোর পরিমাপের তুলনা করে দেখেছেন ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যাককার্থি ও তার সহযোগীরা। এর মধ্যে প্রায় অর্ধেক ছিল ছাত্রী, ৬০ শতাংশ ছাত্র-ছাত্রী ছিল শ্বেতাঙ্গ, ২৬ শতাংশ ছাত্র-ছাত্রী হিস্পানিক এবং ৭ শতাংশ ছিল আফ্রিকান আমেরিকান এবং এশিয়ান। এর মধ্যে প্রায় ৩২ শতাংশ ছাত্র-ছাত্রী ছিল বাড়তি ওজনের এবং ২৮ শতাংশ ছাত্র-ছাত্রী ছিল অতিরিক্ত মোটা। গবেষকরা 'দ্য জার্নাল অব পেডিয়াট্রিক্স' এ একথা জানান। গবেষকরা হিসাব করে ছাত্র-ছাত্রীদের নভক্রীড়ার সুস্থতা আছে কি-না দেখেন। বেঁধে দেওয়া সময়ের মধ্যে সমান মাঠে এক মাইল হেঁটে বা দৌড়ানোর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে। এ এক মাইল দৌড় শেষ করতে সর্বোচ্চ ১৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয়। দেখা গেছে, ছাত্ররা গড়ে সবাই এক মাইল পেরুতে সময় নিয়েছে ১০ মিনিটের সামান্য কম। অন্যদিকে ছাত্রীরা সময় নিয়েছে গড়ে ১১ মিনিটের সামান্য কম। ম্যাককার্থির গবেষক দল দেখেন, বয়স এবং লিঙ্গ অনুযায়ী প্রায় দুই তৃতীয়াংশ ছাত্র ছাত্রীর (৬৫ শতাংশ) শারীরিক সুস্থতা কম। এই ছাত্রছাত্রীদের তুলনায় যারা সুস্থতার মানদন্ডে উত্তীর্ণ হয়েছে বা একে ছাড়িয়ে গেছে তারা পরীক্ষার ফল ভালো করেছে। গবেষণায় আরও দেখা গেছে, যেসব ছাত্রছাত্রীদের ওজন ঠিক আছে তাদের তুলনায় যেসব ছাত্রছাত্রীদের ওজন বেশি এবং অতিরিক্ত মোটা তারা পরীক্ষায় স্কোর কম করেছে। তবে ব্যায়ম এবং শারিরীক সুস্থতা পড়াশোনায় ভাল ফল করায় সহায়ক কেন তা বের করতে আরও গবেষণা প্রয়োজন বলে জানান গবেষকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৮১৮ ঘ.