হাইতি, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভূমিকম্প বিধ্বস্ত হাইতিতে কর্মরত ডাক্তাররা বলেছেন, সেখানে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে।
ভূমিকম্পের এক মাস পরও রাজধানী পোর্ট অব প্রিন্সের রাস্তা আবর্জনা ও নোংরা পানিপূর্ণ হয়ে আছে। তার ওপর বর্ষা মৌসুম ঘনিয়ে আসতে থাকায় স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।
বিশেষজ্ঞরা বলছেন, গরম এবং স্যাঁতস্যাঁতে পরিবেশে নোংরা আশ্রয়শিবিরে গাদাগাদি করে হাজার হাজার মানুষ থাকার কারণে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করার আশঙ্কা দেখা দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৫৭ ঘ.
bdnews24