২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান মোল্লা বারাদারকে হস্তান্তর করবে: আফগানিস্তান

পাকিস্তান প্রতিবেশী আফগানিস্তানের কাছে আটক দ্বিতীয় শীর্ষ তালেবান নেতা মোল্লা আব্দুল গণি বারাদার এবং অন্যান্য জঙ্গিদের হস্তান্তরে রাজি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2010, 01:09 PM

Updated : 24 Aug 2022, 07:04 PM

কাবুল, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তান প্রতিবেশী আফগানিস্তানের কাছে আটক দ্বিতীয় শীর্ষ তালেবান নেতা মোল্লা আব্দুল গণি বারাদার এবং অন্যান্য জঙ্গিদের হস্তান্তরে রাজি হয়েছে। বৃহস্পতিবার আফগান প্রেসিডেন্টের অফিস একথা জানায়। পাকিস্তান বৃহস্পতিবার আফগান সরকারের বিবৃতির ব্যাপারে তাৎক্ষণিক কোনও মন্তব্য না করলেও বুধবার রাতে জানায়, পাকিস্তানে মোল্লা বারাদার যেসব অপরাধমূলক কর্মকাণ্ড করেছে তার তদন্ত চলছে এবং প্রথম দৃষ্টান্তস্বরূপ সেখানে তার বিচার করা হবে। মোল্লাহ বারাদারসহ চলতি মাসে পাকিস্তানে তালেবানদের তিনজন জ্যেষ্ঠ নেতা গ্রেপ্তার হয়েছে। গোয়েন্দাদের এক অভিযানে মোল্লা বারাদার গ্রেপ্তার হওয়ায় আফগান জঙ্গি বিরোধী যুদ্ধে পাক-মার্কিন সহযোগিতার বন্ধন আরও দৃঢ় হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়," দু দেশের মধ্যে সম্পাদিত এক চুক্তির ভিত্তিতে মোল্লা বারাদারসহ আটক অন্যান্য জঙ্গিদের হস্তান্তরের আফগানিস্তানের প্রস্তাবে রাজি হয়েছে পাকিস্তান সরকার এবং এসব বন্দিকে হস্তান্তরের ক্ষেত্রে তাদের মধ্যে প্রস্তুতিও দেখা যাচ্ছে।" বিবৃতিতে আরও বলা হয়, বন্দিরা অপরাধী কর্মকাণ্ডের অভিযুক্ত। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয় বুধবার রাতে এক বিবৃতিতে জানায়, পাকিস্তানে অবৈধ অনুপ্রবেশসহ মোল্লা বারাদার দেশটিতে কোনও অপরাধ মূলক কাজ করেছে কি-না তা তদন্ত করে দেখা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭০৭ ঘ.