২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিম শীতল আবহওয়াতেও বাড়ছে উষ্ণতা

ভারী তুষারপাতে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়লেও বিশ্ব উষ্ণায়নের মাত্রা কমেনি। বিশ্ব উষ্ণয়ান যে গতিতে চলছিল তেমনিই চলছে। বৃহস্পতিবার এমন কথাই বলেছেন বিজ্ঞানীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2010, 11:21 AM

Updated : 24 Aug 2022, 07:05 PM

ইন্দোনেশিয়া, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারী তুষারপাতে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়লেও বিশ্ব উষ্ণায়নের মাত্রা কমেনি। বিশ্ব উষ্ণয়ান যে গতিতে চলছিল তেমনিই চলছে। বৃহস্পতিবার এমন কথাই বলেছেন বিজ্ঞানীরা। অতিরিক্ত ঠান্ডা আবহাওয়া এবং মার্চে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে আরও শীতল আবহাওয়ার পূর্বাভাসের কারণে বিশ্ব উষ্ণায়ন থেমে গেছে কিনা-- এমন প্রশ্ন দেখা দিয়েছে অনেকের মনেই। যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বে শীতের সুরক্ষায় চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ এবং কৃষি উৎপাদনে শীতল আবহাওয়ার প্রভাব নিরূপণের জন্য পুরো প্রবণতাটি বোঝা গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার প্রবীণ জলবায়ু বিজ্ঞানী নেভিল্লে নিকোলস একটি অনলাইন জলবায়ু বিজ্ঞান বিষয়ক গণমাধ্যম ব্রিফিংয়ে বলেন, "উষ্ণায়ন সব জায়গায় একইভাবে হচ্ছে না। তবে গত ৫০ বছরে উষ্ণ হয়নি এমন কোনও জায়গা খুঁজে পাওয়া আসলেই দুস্কর।" মেলবোর্নে মোনাশ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব জিওগ্রাফি এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের বিজ্ঞানী নিকোলস, স্যাটেলাইট উপাত্ত অনুযায়ী, জানুয়ারি মাসটি ছিল যে কোনও সময়ের চেয়ে সবচেয়ে উষ্ণ জানুয়ারি। এর আগে গত নভেম্বর মাসটিও আগের যে কোনও সময়ের চেয়ে উষ্ণ ছিল এবং গোটা বিশ্বেই নভেম্বর-জানুয়ারি সবচেয়ে উষ্ণ মাস ছিল বলে জানান তিনি। ১৯৭৯ সাল থেকে সংগ্রীহিত স্যাটেলাইট উপাত্তের ভিত্তিতে নিকোলস একথা বলেন। বিশ্ব আবহাওয়া সংগঠন ডব্লিউএমও ডিসেম্বরে বলেছে, ১৮৫০ সালে রেকর্ড শুরুর সময়ে থেকে ২০০০-২০০৯ সাল ছিল সবচেয়ে উষ্ণ। রেকর্ড অনুযায়ী ২০০৯ সালটি ছিল ৫ম উষ্ণতম বছর। ডব্লিউএমওর তথ্যে দেখা গেছে, রেকর্ড গড়া ১০ টির মধ্যে ৮ টি উষ্ণতম বছরই দেখা গেছে ২০০০ সাল থেকে। ব্রিটেনের সরকারি আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, বিশ্ব উষ্ণায়ন বাড়ার প্রবণতার কারণে এ বছরের মারত্মক শীত এবং প্রায় ৩০ বছরের মধ্যে এমন চরম শীত একেবারেই বিরল হয়ে পড়তে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫১৯ ঘ.