২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাস্ত্রো-লুলা আবেগঘন বৈঠক

কিউবার সাবেক নেতা ফিদেল ক্যাস্ত্রোর সঙ্গে বৈঠক করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা ডি সিলভা। ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে কিউবায় এটাই তার শেষ সরকারি সফর। বামপন্থি এ দুই বন্ধুর 'আবেগঘন' এ বৈঠক বুধবার অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2010, 06:29 AM

Updated : 24 Aug 2022, 07:05 PM

হাভানা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কিউবার সাবেক নেতা ফিদেল ক্যাস্ত্রোর সঙ্গে বৈঠক করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা ডি সিলভা। ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে কিউবায় এটাই তার শেষ সরকারি সফর। বামপন্থি এ দুই বন্ধুর 'আবেগঘন' এ বৈঠক বুধবার অনুষ্ঠিত হয়েছে। ছবিতে দেখা গেছে, দীর্ঘ দিনের এ দুই বন্ধু দোতলা একটি বাড়ির উঠোনে টেবিলের পাশে বসে ও দাঁড়িয়ে কথা বলছেন এবং হাসছেন। ক্যাস্ত্রো এ সময় সাদা কোট পড়া ছিলেন। কিউবার সরকারি গণমাধ্যম জানিয়েছে, ক্যাস্ত্রো 'খুবই ভাল' আছেন বলে লুলা সাংবাদিকদের জানিয়েছেন। কিউবা টেলিভিশন এক প্রতিবেদনে জানিয়েছে, ক্যাস্ত্রো ও লুলা দীর্ঘ সময় ধরে অন্তরঙ্গ আলোচনা করেছেন। এ সময় তারা গত ডিসেম্বরে অনুষ্ঠিত কোপেনহেগেন জলবায়ু সম্মেলনসহ কানকুনে শেষ হওয়া রিও গ্র"প শীর্ষ সম্মেলন নিয়ে আলোচনা করেন। ২০০৮ সালে শারিরীক সমস্যার কারণে ছোট ভাই রাউল ক্যাস্ত্রোর কাছে কিউবার ক্ষমতা হস্তান্তরে বাধ্য হন ৮৩ বছর বয়সী ফিদেল ক্যাস্ত্রো। এর আগে তিনি দীর্ঘ ৪৯ বছর কিউবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালক করেন। ওই প্রতিবেদনে বলা হয়েছে, কিউবার প্রতি 'সহযোগিতামূলক ও আন্তরিক মনোভাব' প্রদর্শনের জন্য ব্রাজিলের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন রাউল ক্যাস্ত্রো। এতে আরও বলা হয়েছে, "দুই দেশের নেতার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বহি:প্রকাশই হচ্ছে এ আন্তরিক বৈঠক। আর এ ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কই দুটি দেশকে এক বন্ধনে নিয়ে এসেছে।" ব্রাজিলের এক কূটনীতিক জানিয়েছেন, দুই বছরের মধ্যে কিউবায় লুলার এটি তৃতীয় সফর। আগামী অক্টোবরে ব্রাজিলের নির্বাচনে কে প্রেসিডেন্ট হবেন সে বিষয়ে কিউবার ভূমিকা যে গুরুত্বপূর্ণ, লুলার এ সফর সে দিকেই ইঙ্গিত করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/কেএমএস/১২১৭ঘ.