২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ৯ বিলিয়ন ডলারের রেল বাজেট

২০১০-১১ রেল বাজেটে ৪১৫ দশমিক ৮ বিলিয়ন রুপী (৯ বিলিয়ন ডলার) ব্যয় করবে ভারত। বেসরকারি বিনিয়োগ ও সঞ্চয় থেকে বিশাল অঙ্কের এই তহবিল জোগানোর পরিকল্পনা রয়েছে সরকারের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2010, 03:28 PM

Updated : 24 Aug 2022, 07:02 PM

নয়াদিল্লি, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ২০১০-১১ রেল বাজেটে ৪১৫ দশমিক ৮ বিলিয়ন রুপী (৯ বিলিয়ন ডলার) ব্যয় করবে ভারত। বেসরকারি বিনিয়োগ ও সঞ্চয় থেকে বিশাল অঙ্কের এই তহবিল জোগানোর পরিকল্পনা রয়েছে সরকারের। বুধবার ভারতের পার্লামেন্টে এ বাজেট পেশ করেন রেলমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, ভারত রেল খাতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যর্থ হয়েছে। এ অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। বিশ্লেষকরা বলছেন, উজাড় করা এ রেল বাজেটের ফলে সরকারি তহবিল ১৫৮ দশমিক ৭৫ বিলিয়ন রূপীতে স্থির থাকবে এবং ২০১১ সালের মার্চ নাগাদ ঋণ ৪ শতাংশ কমে সরকারকে ব্যয় আরও আঁটসাঁট করতে হবে। যার প্রভাত পড়বে সাধারণ বাজেটে। পরিকল্পনার আওতায় রয়েছে, ১ হাজার কিলোমিটার রেলপথ ও ১৮ হাজার ওয়াগন তৈরি করা, দুর্ঘটনা এড়াতে নতুন প্রযুক্তি, স্পেশাল টাস্ক ফোর্স তৈরি করা, আয় বাড়াতে নতুন বাণিজ্যিক ব্যবস্থা করা, বিভিন্ন সুযোগ সুবিধাসহ আরও ৯৩ টি স্টেশন নির্মাণ, কম আয়ে বিশেষ সুবিধা দেওয়া, পঞ্চায়েত ও জেলাসদরে টিকিট পাওয়ার সুবন্দোবস্ত, ৫৮ টি নতুন ট্রেন চালু করা, ১২ টি আন্তর্জাতিক মানের স্টেশন চালু করাসহ আরও নানা পদক্ষেপ। রেলের সুরক্ষা ব্যবস্থা করাসহ মুদ্রাস্ফীতি কমাতে সহায়ক পদক্ষেপ হিসাবে খাদ্যশস্য ও কেরোসিন পরিবহন-মাশুল কমানোরও পরিকল্পনা রয়েছে। মূল বাজেটে এর সঙ্গে আরও কিছু পদক্ষেপ থাকবে বলে মনে করা হচ্ছে। গত কয়েকমাসে রেলমন্ত্রী মমতা ব্যানার্জি মেট্রো রেলের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নাম বদলে কলকাতাবাসীকে অবাক করেছেন। রেল বাজেটেও একই চমক বজায় রেখেছেন তিনি। কলকাতা এবং কলকাতার আশেপাশের বেশ কয়েকটি অঞ্চলের মানুষকে মেট্রো সেবা দিতে তা বিভিন্ন দিকে স