ক্যানবেরা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/রয়টার্স)- দেশীয় জেহাদিদের ক্রমবর্ধমান হুমকির আশঙ্কায় রয়েছে অস্ট্রেলিয়া।
মঙ্গলবার নিরাপত্তা ঝুঁকি এড়াতে সন্ত্রাসবিরোধী হামলার ছক প্রকাশকালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রাড একথা বলেন।
এর ফলে বিশ্বের দশটি দেশের নাগরিকদের অস্ট্রেলিয়ায় প্রবেশাধিকার দেওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা হবে।
এসব দেশের নাগরিকদের ফেস স্ক্রিনিং এবং আঙ্গুলের ছাপ রাখার পাশাপাশি বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করা হবে বলে জানান কেভিন রাড। তবে কোন কোন দেশকে এ তালিকায় রাখা হয়েছে, সেটি জানাননি তিনি।
বড়দিনে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটগামী বিমানে এক নাইজেরীয় ব্যক্তি হামলা চালানোর চেষ্টা করার পরপরই পশ্চিমা দেশগুলোর বিমানবন্দরে বায়োমেট্রিক চেকিং পদ্ধতি চালু হয়েছে।
রাড রয়টার্সকে বলেন, "অস্ট্রেলিয়া এখন এ দেশেই জন্মগ্রহণকারী বা এখানে বেড়ে ওঠা লোকজনের ক্রমবর্ধমান হামলার হুমকির মধ্যে রয়েছে। এই ব্যক্তিরা সহিংস জেহাদি আদর্শে বিশ্বাসী।"
তি÷
bdnews24