২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেই ছয় নাগরিককে নতুন পাসপোর্ট দিচ্ছে ব্রিটেন

দুবাই হত্যাকাণ্ডে জড়িত বলে সন্দেভাজন ব্যক্তিরা যে ছয় ব্রিটিশ নাগরিকের পরিচয়পত্র ব্যবহার করেছে, সেই ছয় ব্রিটিশ নাগরিককে ব্রিটেন নতুন পাসপোর্ট দিচ্ছে, যাতে তারা গ্রেপ্তার এড়াতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2010, 09:27 AM

Updated : 24 Aug 2022, 06:57 PM

জেরুজালেম, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুবাই হত্যাকাণ্ডে জড়িত বলে সন্দেভাজন ব্যক্তিরা যে ছয় ব্রিটিশ নাগরিকের পরিচয়পত্র ব্যবহার করেছে, সেই ছয় ব্রিটিশ নাগরিককে ব্রিটেন নতুন পাসপোর্ট দিচ্ছে, যাতে তারা গ্রেপ্তার এড়াতে পারে। শুক্রবার ব্রিটিশ দূতাবাসের এক কর্মকর্তা এ কথা জানান। তেলআবিবের ব্রিটিশ কনস্যুলার ইসরায়েলে বসবাসরত এ ছয় ব্রিটিশ নাগরিককে দূতাবাসে এসে নতুন পাসপোর্ট নেওয়ার জন্য অনুরোধ করেছে। এর আগে দুবাই পুলিশ অভিযোগ করেছে, দুবাইয়ের বিলাসবহুল হোটেলের কক্ষে নিহত শীর্ষ হামাস নেতার হত্যাকারীরা ছয় ব্রিটিশসহ ১১ ইউরোপীয় নাগরিকের পরিচয়পত্র ব্যবহার করেছে। ব্রিটিশ দূতাবাসের মুখপাত্র রাফি সামির বলেন, "যেহেতু দুবাই পুলিশ পরিচয়পত্রগুলো নিয়ে প্রচার চালাচ্ছে, তাই আমরা এ ছয় ব্রিটিশ নাগরিককে তেলআবিবের কনস্যুলার অফিসে এসে নতুন পাসপোর্ট নিয়ে যাওয়ার জন্য বলেছি।" এদিকে, আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল বৃহস্পতিবার এই ১১ জনের ব্যাপারে রেড এলার্ট জারি করে জানায়, হত্যাকারীদের খুঁজে বের করতে সাহায্য করার জন্য তারা ইন্টারপোলের ১৮৮টি সদস্য দেশের যে কোনও স্থান থেকে হত্যাকারীকে গ্রেপ্তার করবে। বৃহস্পতিবার দুবাই পুলিশ প্রধান জানান, এ হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ শতভাগ না হলেও নিরানব্বই ভাগ জড়িত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৫০৪ঘ.