নিয়ামি, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাইজারে সামরিক অভ্যূত্থানের নেতা দেশে সাধারণ নির্বাচন দেওয়ার কোন সময়সীমা উল্লেখ করেননি। শুক্রবার তিনি সংবাদ সম্মেলন করেন। কিন্তু এ ব্যাপারে মুখ খোলেননি।
আফ্রিকার দেশ নাইজারে বৃহস্পতিবার সামরিক অভ্যূত্থানে প্রেসিডেন্ট মামাদো তানজার সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। অভ্যূত্থানকারী সৈন্যরা প্রেসিডেন্ট তানজা ও মন্ত্রিসভার সদস্যদেরকে প্রেসিডেন্ট প্রাসাদের কাছেই একটি সেনা ব্যারাকে বন্দি করে রেখেছে।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন নাইজারে সেনা অভ্যূত্থানের নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি সাংবিধানিক শাসন প্রতিষ্ঠা করার ব্যাপারে নতুন সামরিক কর্তৃপক্ষের দেওয়া প্রতিশ্র"তি রক্ষার করার জন্য তাদের প্রতি আহবান জানান।
নতুন সামরিক জান্তা জানায়, দেশ সুপ্রিম কাউন্সিল ফর দি রেস্টোরেশন অফ ডেমোক্র্যাসির (সিএসআরডি) অধীনে পরিচালিত হবে। জান্তার প্রধান সালোও দিজিবো শুক্রবার সংবাদ সম্মেলণে বলেন, কোন কোন বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে তা নির্ধারণের জন্য শিগগিরই মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা হবে।
তিনি বলেন, "এ মুহুর্তে আমরা শুরুর পর্যায়ে রয়েছি। শিগগিরই আমরা একটি পরামর্শক পর্ষদ গঠন করবো।"
সামরিক সূত্র জানায়, সৈন্যরা বৃহস্পতিবার রাজধানী নিয়ামিতে প্রেসিডেন্ট প্রাসাদ ঘিরে ফেলে। প্রেসিডেন্টের অনুগত সৈন্যদের সঙ্গে প্রায় চারঘন্টা লড়াইয়ের পর অভ্যূত্থানকারীরা প্রাসাদ নিয়ন্ত্রণে নেয় এবং প্রেসিডেন্ট মামাদো তানজাকে বন্দি করে। তারা মন্ত্রিসভার সদস্যদেরও বন্দি করেছে। লড়াইয়ে তিন সৈন্য নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১৪০৭ঘ.
bdnews24