২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিপ্রিয় অশো সম্প্রদায় কুড়িয়ে নিল পুনের ধ্বংসাবশেষ

গত সপ্তাহে বোমার আঘাতে ধ্বংসস্তুপে পরিণত হওয়া পুনের জার্মান বেকারি রেস্তোরাঁর ধ্বংসাবশেষ কুড়িয়ে নিয়েছে শান্তি প্রিয় অশো সম্প্রদায়ের লোকজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2010, 07:02 AM

Updated : 24 Aug 2022, 06:53 PM

পুনে, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত সপ্তাহে বোমার আঘাতে ধ্বংসস্তুপে পরিণত হওয়া পুনের জার্মান বেকারি রেস্তোরাঁর ধ্বংসাবশেষ কুড়িয়ে নিয়েছে শান্তি প্রিয় অশো সম্প্রদায়ের লোকজন। প্রথাগত গাঢ় লাল আলখাল্লা পরা অশো আধ্যাত্মিক সম্প্রদায়ের লোকেরা এ রেস্তোরাঁর নিয়মিত গ্রাহক ছিল। ১৩ ফেব্রুয়ারি ওই রেস্তোরাঁয় বোমা বিষ্ফোরণে ৯ জন নিহত হয়। আশ্রম থেকে অনতিদূরে অবস্থিত এ রেস্তোরাঁটি ছিল ইহুদি এবং ইউরোপীয় দর্শনার্থীদের জনপ্রিয় মিলনক্ষেত্র। অশো ধ্যান ঘরের সদস্য ইতালিয় নাগিরক জেফিরো বলেন,"আমরা শান্তিপ্রিয় মানুষ, তাই এ হামলা আমাদের জন্য দারুণ আঘাতস্বরূপ। সকালেও এ বেকারিতে আমি আমার বন্ধুর সঙ্গে বসে নাস্তা করেছি। অথচ সন্ধ্যার মধ্যেই ঘটনাটি ঘটে গেল।" বোমায় নিহত নয় জনের মধ্যে ৩৭ বছর বয়স্ক ইতালীয় নাদিয়া ম্যাক্রিনি ছিলেন পেশায় একজন শিক্ষক। সেই সঙ্গে তিনি একজন অশো সদস্যও। জার্মান বেকারিতে হামলার ঘটনার পর জঙ্গিদের অন্যতম লক্ষ্যে পরিণত হওয়া অশো আশ্রমের নিরাপত্তা বাড়ানো হয়েছে। জঙ্গিদের সহায়তাকারী হিসাবে সন্দেহভাজন মার্কিনি ডেভিড হেডলি যে কয়টি স্থান পরিদর্শন করেছিলেন, তার মধ্যে অশো আশ্রম একটি। গত বছর যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হন হেডলি। তার বিরুদ্ধে জঙ্গিদের সহায়তা করার অভিযোগ আনা হয়েছে। ভারতীয় আধ্যাত্মিক গুরু ভগবান রজনীশের ভক্তরাই অশো সম্প্রদায় নামে পরিচিত। জেফিরো বলেন, 'এমন একটা সময় ছিল যখন যে কোনও দর্শনার্থী যে কোনও সময় আশ্রমে আসতে যেতে পারতো। কিন্তু গত বছর মুম্বাই হামলার পর থেকেই আশ্রমে প্রবেশের ক্ষেত্রে নিয়মনীতির যথেষ্ট কড়াকড়ি হয়েছে।" আশ্রমের বাইরে বহু নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে এবং প্রবেশদ্বারে বসানো হয়েছে কড়া নিরাপত্তা প্রহরা। বোমা হামলার পরের দিন সকালে অশো স