তেহরান, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো যে কোনও দেশকেই এর জন্য পস্তাতে হবে। তেহরান নতুন যে কোনও নিষেধাজ্ঞার কঠোর জবাব দেবে। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ মঙ্গলবার একথা বলেছেন।
তিনি একইসঙ্গে এও বলেন যে, ইউরেনিয়াম বিদেশে পাঠানোর প্রস্তবটি নিয়ে আলোচনার দুয়ার এখনও বন্ধ হয়ে যায়ানি।
টেলিভিশনে প্রচারিত এক সাংবাদিক সম্মেলনে আহমাদিনেজাদ বলেন, "পরমাণু জ্বালানির জন্য ইউরেনিয়াম বিদেশে পাঠানোর প্রস্তাবটি নিয়ে এখনও কিছু আলোচনা চলছে। এটি এখনও বন্ধ হয়ে যায়নি। আমরা ইতোমধ্যেই বলেছি যে, একটি সুষ্ঠু কর্মকাঠামোর আওতায় আমরা ওই প্রস্তাব অনুযায়ী কাজ করতে প্রস্তুত।"
কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এরই মধ্যে ইরানে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের জন্য চীনের সমর্থন আদায়ে সৌদি আরবের সহায়তা চাওয়ার পর আহমাদিনেজাদ সর্বসা
bdnews24