২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান অভিযানে ধীর অগ্রগতি হচ্ছে: যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে তালেবানদের বিরুদ্ধে ন্যাটো নেতৃত্বাধীন বাহিনীর নতুন বৃহত্তম অভিযানে ধীরে ধীরে অগ্রগতির পথে এগুচ্ছে মার্কিন মেরিন সেনারা। তবে বিভিন্ন এলাকায় রাস্তার ধারে পেতে রাখা বোমায় অভিযান ব্যাহত হচ্ছে। মেরিন বাহিনীর এক মুখপাত্র সোমবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2010, 01:37 PM

Updated : 24 Aug 2022, 06:49 PM

আফগানিস্তান, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে তালেবানদের বিরুদ্ধে ন্যাটো নেতৃত্বাধীন বাহিনীর নতুন বৃহত্তম অভিযানে ধীরে ধীরে অগ্রগতির পথে এগুচ্ছে মার্কিন মেরিন সেনারা। তবে বিভিন্ন এলাকায় রাস্তার ধারে পেতে রাখা বোমায় অভিযান ব্যাহত হচ্ছে। মেরিন বাহিনীর এক মুখপাত্র সোমবার একথা বলেছেন। ২০১১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আগে সেখানে প্রেসিডেন্ট ওবামার ৩০ হাজার বাড়তি সেনা পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রথম পরীক্ষা হিসাবে দেখা হচ্ছে এ অভিযানকে। এক ইমেইলের উত্তরে রয়টার্সকে মেরিন ক্যাপ্টেন আব্রাহাম সাইপ রয়টার্সকে বলেন, আমরা ধীরে ধীরে এগুচ্ছি। মারজাহর বহু জায়গাতেই আমরা খুব কম প্রতিরোধের সম্মুখীন হয়েছি। আবার অনেক জায়গাতেই মেরিন সেনারা অনেক বেশি প্রতিরোধ লড়াইয়ের মুখে পড়েছে। কিন্তু তারপরও তারা এলাকাজুড়ে ধীরে ধীরে অগ্রগতি করছে। হেলমান্দের এক ঊর্ধ্বতন আফগান জেনারেল গোলাম মহিউদ্দিন ঘোরি বলেছেন, গতরাতে লড়াই হয়েছে এবং মারজাহে থেমে থেমে সংঘর্ষ চলছে। শত্র"পক্ষে হতাহতের ঘটনা ঘটেছে। আফগান কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানের প্রথম দুই দিনে ৩৫ জঙ্গি নিহত হয়েছে। হেলমান্দের গভর্নর গুলাব মঙ্গল বলেছেন, "প্রতি মুহূর্তেই পরিস্থিতি সরকারের প্রত্যাশামাফিক অগ্রসর হচ্ছে। মেরিন বাহিনী তাদের দখল করা অংশটি থেকে সমানে অগ্রসর হচ্ছে এবং অভিযান সফলভাবে চলছে।" প্রায় ১৫ হাজার সেনা হেলমান্দে তালেবানের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। ২০০১ সালে আফগান লড়াই শুরু হওয়ার পর এটি সবচেয়ে বড় ধরনের অভিযান। এলাকাটি কাবুলের নিয়ন্ত্রণে আনাই এ অভিযানের লক্ষ্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৩৪ ঘ.