২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাকাশ কেন্দ্রে নতুন পর্যবেক্ষণ কক্ষ

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে অবস্থানরত নভোচারীরা সোমবার নতুন একটি পর্যবেক্ষণ কক্ষ বানিয়েছেন। এ কক্ষ থেকে মহাকাশ কেন্দ্র ও সূর্য্যরে চারপাশে পৃথিবীর প্রদক্ষিণ দৃশ্য দেখা যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2010, 10:09 AM

Updated : 24 Aug 2022, 06:49 PM

কেপ ক্যানাভেরাল, ফ্লোরিডা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে অবস্থানরত নভোচারীরা সোমবার নতুন একটি পর্যবেক্ষণ কক্ষ বানিয়েছেন। এ কক্ষ থেকে মহাকাশ কেন্দ্র ও সূর্য্যরে চারপাশে পৃথিবীর প্রদক্ষিণ দৃশ্য দেখা যাবে। মহাকাশ স্টেশনের রোবটের হাত ব্যবহার করে মহাকাশযান এনডেভারের নভোচারীরা ইতালির তৈরি এ কক্ষটি 'ট্রাঙ্কুইলিটি' হাবের সঙ্গে সংযুক্ত করেছেন। এনডেভারের নভোচারী টেরি ভার্টস বলেন, "এটি রোবট চালিত কোনো অভিযানে সহায়তা করতে পারবে। এ কক্ষ থেকে বিভিন্ন দিকে বিস্তারিত দেখার সুযোগ হবে।" ট্যাঙ্কুইলিটি এবং মহাকাশ দেখার কক্ষ নির্মাণের ফলে মহাকাশ কেন্দ্রের ১০ হাজার কোটি ডলারের নির্মাণ কাজ শেষ হল। মহাকাশ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরবরাহ নিয়ে নাসার আর চারটি মহাকাশ মিশন পরিচালনার কথা রয়েছে। বিশ্বের ১৬ টি দেশের সহায়তায় নির্মাণাধীন মহাকাশ কেন্দ্রে ১৯৯৮ সাল থেকে কাজ চলছে। ১৩ দিনের এক নির্মাণ অভিযানে ৮ ফেব্র"য়ারি ছয়জন নভোচারী নিয়ে মহাকাশ কেন্দ্রের দিকে রওয়ানা করে মহাকাশযান এনডেভার। পরে নাসা এই অভিযানের সময় সীমা আরও একদিন বাড়িয়ে দেয়। আগামী রোববার কেনেডি মহাকাশ কেন্দ্রে এনডেভারের অবতরণের কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/কেএমএস/১৫৫০ঘ.