পুনে, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় মহারাষ্ট্রের পুনে শহরের জার্মান বেকারিতে শনিবারের বোমা বিস্ফোরণের পর দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে সতর্কবস্থায় রয়েছে ভারত।
হামলায় ৯ জন নিহত এবং ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।
হামলার কারণ এখনও রহস্যাবৃত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী পালানিআপ্পন চিদাম্বরম। তার মতে, এ হামলা সন্ত্রাসীদের কাজ।
মুম্বাই শহরে ২০০৮ সালের ২৬ নভেম্বরে বড় ধরনের জঙ্গি হামলা চালায় পাকিস্তানের জঙ্হিগ সংগঠন লস্কর ই তৈয়বা। সেই ঘটনার ১৪ মাস পর আবার মহারাষ্ট্রে ঘটল এ হামলা।
ভারতের কেন্দ্র সরকার দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ঘোষণা দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, দেশের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। কোনওরকম সন্দেহজনক ব্যাগ বা সুটকেস দেখতে পাওয়ামাত্র পুলিশকে খবর দিতে বরা হয়েছে।
শনিবার যে রেস্তোঁরায় বিস্ফোরণ ঘটেছে তাতে সচারচর বিদেশিরাই আসতেন বরে জানিয়েছেন পুনের পুলিশ কমিশনার সত্যপাল সিংহ।
পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে হামলার কারণ উদঘাটনের।
জার্মান বেকারির খদ্দের সাধারণত ইহুদি এবং ইউরোপীয়রা। বিদেশিরা ওই রেস্তোঁরায় সংখ্যায় বেশি হওয়ায় আহতদের মধ্যেও বেশকিছু বিদেশি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দু' বৈরী প্রতিবেশী ভারত-পাকিস্তানের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা শুরুর ঘোষণা দেওয়ার একদিন পরেই এ হামলার ঘটনা ঘটল।
মুম্বাই হামলার পরপরই দেশ দুটির চার বছরের শান্তি প্রক্রিয়া ভেঙে যায়। মুম্বাই হামলার পেছনে পাকিস্তানি জঙ্গিদের হাত রয়েছে বলে ভারতের অভিযোগ।
মুম্বাই হামলার পর এটাই ভারতে সবচেয়ে বড় হামলা। এ ঘটনার পর ভারত সরকার আদৌ পাকিস্তানের সঙ্গে আলোচনা আবার শুরু করবে কিনা তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।
ভারত ২৫ ফেব্র"য়ারি পাকিস্তানের সঙ্গে পররাষ্ট্রসচিব পর্যায়ে আলোচনা শুরুর যে সিদ্ধান্ত নিয়েছিল তা আবার ভেবে দেখা উচিত বলে সাংবাদিকদের জানিয়েছেন বিজেপি'র মুখপাত্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৮১২ ঘ.
bdnews24