ইসলামাবাদ, ফেব্রুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি প্রক্রিয়া আবার শুরু হচ্ছে। দুই দেশের শীর্ষস্থানীয় কূটনীতিকরা আগামী ২৫ ফেব্র"য়ারি ভারতের নয়াদিল্লিতে এক বৈঠকে মিলিত হবেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় শুক্রবার এ কথা জানায়।
পাকিস্তান ভিত্তিক জঙ্গিরা ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা চালানোর পর ভারত শান্তি আলোচনা স্থগিত করে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির কার্যালয় এক বিবৃতিতে জানায়, দু দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও পররাষ্ট্র সচিবরা ২৫ ফেব্রুয়ারির বৈঠকে যোগ দেবেন।
বিবৃতিতে বলা হয়, আলোচনা যাতে ফলপ্রসূ হয় সে ব্যাপারে প্রধানমন্ত্রী গিলানি সেদেশের পররাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছেন।
পাকিস্তানের প্রতিনিধিদল সকল বিরোধপূর্ণ বিষয় আলোচনায় উপস্থাপন করবে।
এর আগে ভারত শান্তি ও নিরাপত্তায় বিঘ
bdnews24