২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের ফলাফল প্রত্যাখ্যান করবেন টিমোশেঙ্কো

ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী বর্তমান প্রধানমন্ত্রী ইউলিয়া টিমোশেঙ্কো ভোটের ফলাফল প্রত্যাখ্যান করবেন। স্থানীয় একটি পত্রিকা মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2010, 10:29 AM

Updated : 24 Aug 2022, 06:42 PM

কিয়েভ, ফেব্র"য়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী বর্তমান প্রধানমন্ত্রী ইউলিয়া টিমোশেঙ্কো ভোটের ফলাফল প্রত্যাখ্যান করবেন। স্থানীয় একটি পত্রিকা মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে। টিমোশেঙ্কোর প্রধান প্রতিদ্বন্দ্বী ভিক্টর ইয়ানুকোভিচ তার চেয়ে সামান্য ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। সরকারি হিসাবে বলা হয়েছে, ইয়ানুকোভিচ মাত্র ২ দশমিক ৯ শতাংশ ভোট বেশি পেয়ে এগিয়ে আছেন। ইউক্রেনস্কা প্রাভদা পত্রিকা জানায়, টিমোশেঙ্কো তার দলের নেতাদের সঙ্গে এক বৈঠকে বলেছেন, এরকম একটি নির্বাচনে তিনি কখনই ইয়ানুকোভিচকে বিজয়ী বলে স্বীকার করবেন না। নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে আদালতে যাওয়ার জন্য তিনি তার আইনজীবিদের নির্দেশ দিয়েছেন। এই খবরের সত্যাসত্য যাচাই করার জন্য টিমোশেঙ্কোর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এদিকে ভিক্টর ইয়ানুকোভিচ পরাজয় মেনে নেওয়ার জন্য টিমোশেঙ্কোর প্রতি আহবান জানিয়েছেন। কর্মকর্তারা জানান, ৯৮ দশমিক ৪ শতাংশ ভোট গণনা হয়েছে। এতে টিমোশেঙ্কার চেয়ে ইয়ানুকোভিচ ২ দশমিক ৯ শতাংশ ভোট বেশি পেয়েছেন। বিশ্লে