২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনি ঐক্যের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে যুক্তরাষ্ট্র : হামাস

ফিলিস্তিনি ঐক্যের প্রচেষ্টাকে যুক্তরাষ্ট্র বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ করেছেন ফিলিস্তিনি সংগঠন হামাসের নেতা খালেদ মেশাল। তিনি বলেছেন, ইসরায়েলের বর্তমান নেতৃত্বের অধীনে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় কোন পরিবর্তন আসবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2010, 06:07 AM

Updated : 24 Aug 2022, 06:42 PM

মস্কো, ফেব্র"য়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ফিলিস্তিনি ঐক্যের প্রচেষ্টাকে যুক্তরাষ্ট্র বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ করেছেন ফিলিস্তিনি সংগঠন হামাসের নেতা খালেদ মেশাল। তিনি বলেছেন, ইসরায়েলের বর্তমান নেতৃত্বের অধীনে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় কোন পরিবর্তন আসবে না। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে মস্কোয় বৈঠক শেষে খালেদ মেশাল এক সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, ফিলিস্তিনি ঐক্য গঠনে যত তাড়াতাড়ি সম্ভত প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সংগঠন ফাতাহ আন্দোলনের সঙ্গে হামাস একটি চুক্তি করতে চায়। কিন্তু এ ধরনের চুক্তি করার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা আছে। সবার আগে যেটা বলা যায় তা হলো, বিদেশি প্রভাব এবং যুক্তরাষ্ট্রের চাপ। মেশাল এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি। মিশরের মধ্যস্থতায় করা ফিলিস্তিনি ঐক্য চুক্তির কিছু অংশ হামাসের সঙ্গে কোন আলোচনা না করেই পরিবর্তণ করা হয়েছে। সেটি আবার পূর্বাবস্থায় আনা না হলে হামাস এতে স্বাক্ষর করবে না। তিনি বলেন, হামাসের দাবি অনুযায়ী ইসরায়েলে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি না দিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খেলা খেলছেন। ফিলিস্তিনে আগামী জুন মাসে অনুষ্ঠেয় নির্বাচনের ফলাফলকে শ্রদ্ধার সঙ্গে গ্রহন করা হবে, মিশরের কাছ থেকে এমন একটি নিশ্চয়তা চায় হামাস। ২০০৬ সালে হামাস পার্লামেন্ট নির্বাচনে জয়লাভ করে। কিন্তু প্রভাবশালী দল ফাতাহ আন্দোলনের সঙ্গে বিচ্ছেদ সৃষ্টি হওয়ায় হামাসের এই নির্বাচনী ফলাফল কোন স্বীকৃতি পায়নি। এক বছর পর ফাতাহর সমর্থকদের সঙ্গে সশস্ত্র লড়াই করে গাজা উপত্যকা নিয়ন্ত্রণে নেয় হামাস। ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষ জেরুজালেমে একটি ফিলিস্তিনি উদ্বাস্তু শিবিরে সোমবার ইসরায়েলি পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ ফিলিস্তিনিদের ব্যাপক সংঘর্ষ ঘটে। এতে ১২ জনেরও বেশি আহত হয়। এ ঘটনায় ফিলিস্তিনি মন্ত্রিসভা 'কঠোর নিন্দা' জানিয়েছে। পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি নির্মান বন্ধের দাবিতে ওই ফিলিস্তিনিরা বিক্ষোভ করার সময় ইসরায়েলি পুলিশ বাধা দেয়। এসময় সংঘর্ষ বেধে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১২০০ঘ.