২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে প্রতিরক্ষা সরবরাহ বাড়াতে আগ্রহী লকহীড

বিশ্বের বৃহত্তম অস্ত্র কোম্পানী লকহীড মার্টিন কর্পোরেশন ভারতকে জঙ্গি বিমান ও জাহাজসহ প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করতে আগ্রহী। লকহীডের সঙ্গে ২০ বিলিয়ন ডলারের কয়েকটি চুক্তির আওতায় এই সরবরাহ পাবে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2010, 03:05 PM

Updated : 24 Aug 2022, 06:40 PM

নয়াদিল্লি, ফেব্র"য়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- বিশ্বের বৃহত্তম অস্ত্র কোম্পানী লকহীড মার্টিন কর্পোরেশন ভারতকে জঙ্গি বিমান ও জাহাজসহ প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করতে আগ্রহী। লকহীডের সঙ্গে ২০ বিলিয়ন ডলারের কয়েকটি চুক্তির আওতায় এই সরবরাহ পাবে ভারত। ভারতের কয়েকটি প্রতিরক্ষা সূত্র একথা বলেছে। লকহীডের ভারতীয় কার্যক্রম পরিচালনা বিভাগের প্রধান নির্বাহী রজার রোজ সোমবার বলেছেন, আমরা রণতরী, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, হেলিকপ্টার সরবরাহের অপেক্ষায় আছি। এ সরবরাহ বাড়ানোর আরও বহু ক্ষেত্র আছে। ভারতের কয়েকজন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, লকহীডের বিবেচনাধীন কয়েকটি ভারতীয় প্রতিরক্ষা চুক্তি অন্ততপক্ষে ২০ বিলিয়ন ডলার মূল্যের হতে পারে। রোজ এক সাক্ষাৎকারে রয়টার্সকে বলেন, "ভারতের নৌবাহিনীকে এজিস নৌ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার প্রস্তাব দিচ্ছে লকহীড।" রোজ বলেন, লকহীড ভারতের নৌবাহিনীকে ১৬ টি অ্যাটাক হেলিকপ্টার দেওয়ারও চিন্তাভাবনা করছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বাইরে ভারতই প্রথম দেশ যাকে এমএইচ-৬০আর হেলিকপ্টার দেওয়া হচ্ছে। সাবমেরিনের সন্ধান বের করে তা ধ্বংস করে দেওয়ায় এ হেলিকপ্টারের জুড়ি নেই। ভারত স