২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেনে ভোট, হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা

ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনে রোববার দ্বিতীয় দফা ভোট হয়েছে। প্রধানমন্ত্রী ইউলিয়া টিমোশেঙ্কো ও বিরোধী দলীয় নেতা ভিক্টর ইয়ানুকোভিচের মধ্যে একজনকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বেছে নেবে ইউক্রেনের জনগণ। দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই মনে করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2010, 11:05 AM

Updated : 24 Aug 2022, 06:39 PM

কিভ, ফেব্র"য়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনে রোববার দ্বিতীয় দফা ভোট হয়েছে। প্রধানমন্ত্রী ইউলিয়া টিমোশেঙ্কো ও বিরোধী দলীয় নেতা ভিক্টর ইয়ানুকোভিচের মধ্যে একজনকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বেছে নেবে ইউক্রেনের জনগণ। দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই মনে করা হচ্ছে। দ্বিতীয় দফা নির্বাচনে বিরোধীদলীয় নেতা ভিক্টর জয়ী হতে পারে বলে ধারণা করছেন অনেকেই। কিন্তু ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া টিমোশেঙ্কো এবার প্রেসিডেন্ট হতে বদ্ধপরিকর। নির্বাচনে কারচুপি হয়েছে বলে মনে হলে ২০০৪ সালের 'অরেঞ্জ রেভিউল্যুশন' এর পুনরাবৃত্তি ঘটিয়ে বিক্ষোভের ডাক দেবেন বলে হুমকি দিয়েছেন টিমোশেঙ্কো। ১৭ জানুয়ারি প্রথম দফা নির্বাচন অনুষ্ঠিত হয়। এ দফায় টিমোশেঙ্কোর চেয়ে ভিক্টর ১০ শতাংশেরও বেশি ভোট পেয়েছিলেন। এবারের নির্বাচনে মৃদুভাষী ভিক্টর জয়ী হন নাকি প্রধানমন্ত্রী টিমোশেঙ্কো সেটিই এখন দেখার বিষয়। টিমোশেঙ্কো এবার আনেক আঁটঘাট বেঁধে নির্বাচনে নামলেও আগাম জরিপসহ পারিপার্শ্বিক পরিস্থিতি মিলিয়ে ধারণা করা হচ্ছে, তার এতসব চেষ্টা কাজে নাও আসতে পারে। কারণ এ পর্যন্ত ভোটারদের মধ্যে ইয়ানুকোভিচের গ্রহণযোগ্যতাই বেশি দেখা যাচ্ছে। ফলে ভোটে লড়াইটা জোরদার হওয়ারই সম্ভাবনা দেখা যাচ্ছে। নির্বাচনে অপ্রত্যাশিত কোনও ফল রাজনৈতিক সঙ্কট সৃষ্টি করলে পরিস্থিতি জটিল হয়ে উঠবে ইউক্রেনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩৩৮ ঘ.