কানাডা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভূমিকম্প বিধ্বস্ত হাইতির ঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের সাতটি ধনী দেশের সংগঠন জি-সেভেন। সেইসঙ্গে দেশটির ব্যাপক সংস্কারেও প্রতিশ্র"তিবদ্ধ হয়েছে তারা।
শনিবার কানাডার উত্তরাঞ্চলের প্রত্যন্ত অঞ্চল ইকালুয়েটে সাত সম্পদশালী দেশের অর্থমন্ত্রীরা এক বৈঠকে বসে এ সিদ্ধান্তে পৌঁছেন।
বৈঠকে তারা ভবিষ্যতের অর্থনৈতিক বিপর্যয় রুখতে হাইতির ব্যাপক সংস্কারে একমত হন। সেইসঙ্গে ভূমিকম্প বিধ্বস্ত ক্যারিবীয় দ্বীপ দেশ হাইতির ঋণ মওকুফে সহায়তার হাত বাড়াতেও রাজি হন তারা।
কানাডার অর্থমন্ত্রী জিম ফ্লাহার্টি বলেন, "জি-সেভেন এ হাইতির ঋণ মওকুফে আমরা একমত হয়েছি। আসলে হাইতির দ্বিপাক্ষিক ঋণগুলো আমরা আগেই মাফ করেছি। এছাড়া বহুপ্রাকৃতিক এবং বহুমুখী ঋণদাতা সংস্থাগুলোরও উচিত হবে ঋণ মওকুফ করা। যত দ্রুত সম্ভব তা করার জন্য আমরা এসব প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে যাব। আমরা দেশটির দীর্ঘমেয়াদী পুনর্গঠন সহায়তা নিয়েও আলোচনা করেছি। ভূমিকম্পের আঘাত থেকে বেরিয়ে আসতে হাইতির এসব সহায়তার প্রয়োজন পড়বে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৬৫৭ ঘ.
bdnews24