২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ায় আটক মার্কিনি মুক্ত

উত্তর কোরিয়ার সরকার সে দেশে আটক মার্কিন নাগরিক রবার্ট পার্ককে মুক্তি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2010, 02:40 PM

Updated : 24 Aug 2022, 06:38 PM

বেইজিং, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়ার সরকার সে দেশে আটক মার্কিন নাগরিক রবার্ট পার্ককে মুক্তি দিয়েছে। তিনি শনিবার চীনে গেছেন এবং সেখান থেকে বিমানে যুক্তরাষ্ট্রে যাবেন। বেইজিংয়ে মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তা একথা জানান। অবৈধভাবে প্রবেশের অভিযোগে গত ডিসেম্বরে উত্তর কোরিয়া তাকে আটক করে। রবার্ট পার্ক তার ভাষায় উত্তর কোরিয়ার মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশটিতে প্রবেশ করেছিলো। শুক্রবার উত্তর কোরিয়া ইঙ্গিত দেয় যে, পার্ককে ছেড়ে দেওয়া হবে। যুক্তরাষ্টের সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্কের যে টানাপোড়েন, পার্ককে ছেড়ে দেওয়ার ফলে তা অনেকখানি প্রশমিত হবে বলে ধারণা করা হচ্ছে। উত্তর কোরিয়ায় অনুপ্রবেশের আগে রবার্ট পার্ক দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে রয়টার্সকে বলেছিলেন, একজন খ্রিস্টান হিসেবে উত্তর কোরিয়ার মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে দেশটিতে জনসচেতনতা সৃষ্টি করাই হচ্ছে তার দায়িত্ব। তিনি দেশটিতে রাজনৈতিক কারনে বন্দিদের মুক্তি দান ও দেশটির প্রেসিডেন্ট কিম জং ইলের পদত্যাগের আহবান সংবলিত একটি চিঠি নিয়ে যাচ্ছেন। উত্তর কোরিয়ার সরকারি কেসিএনএ বার্তা সংস্থা জানায়, রবার্ট পার্ক অবৈধভাবে দেশটিতে প্রবেশের কথা স্বীকার করেছে। আটক হওয়ার পর উত্তর কোরিয় কর্তৃপক্ষের সদয় ব্যবহার দেখে তার ধারণা পাল্টে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/২০৩০ঘ.