কান্দাহার, ফেব্র"য়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের কান্দাহার প্রদেশে বিচ্ছিন্নতাবাদী সন্দেহে সাত শিশুকে গুলি করে মেরেছে সে দেশের পুলিশ।
কান্দাহার প্রদেশের পুলিশ প্রধান আব্দুল রাজিক বলেন, সীমান্ত শহর স্পিন বোলদাকে ওই সাত শিশু আগুন জ্বালানোর জন্য লাকড়ি কুড়ানোর সময় তাদের ওপর গুলি চালায় পুলিশ।
ওই পুলিশ সদস্যকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান রাজিক।
স্পিন বোলদাক হচ্ছে পাকিস্তানী জঙ্গিদের আফগানিস্তানে প্রবেশের একটি পথ। পাকিস্তান থেকে জঙ্গিরা আফগানিস্তানে প্রবেশ করে আফগান সরকার ও আন্তর্জাতিক বাহিনীর সৈন্যদের ওপর হামলা চালিয়ে আসছে।
জাতিসংঘের হিসেব অনুযায়ী, গত বছর তালেবানের হামলা এবং আফগান সরকার ও ন্যাটো'র সামরিক অভিযানে ২ হাজার ৪শ আফগান নাগরিক মারা যান। এ ধরনের হামলায় সাধারণ নাগরিকের মৃত্যু দেশটির জন্য একটি স্পর্শকাতর বিষয়।
আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই বেশ কয়েকবার এ ব্যাপারে সতর্ক করেছেন। তিনি বলেছেন, সাধারণ নাগরিকদের মৃত্যু তার প্রশাসন এবং আফগাস্তিানে অবস্থানরত বিদেশী সেনাবাহিনীর প্রতি সকলের সমর্থনকে দুর্বল করে তুলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/কেএমএস/১৭৫০ঘ.
bdnews24