করাচি, ফেব্র"য়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের করাচিতে দুটি বোমা বিস্ফোরণে ২৫ জন নিহত হওয়ার একদিন পর শনিবার সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নগরীর প্রায় সর্বত্র দোকানপাট বন্ধ থাকে এবং রাস্তায় যানবাহন কম দেখা যায়।
শুক্রবার কয়েক ঘন্টার ব্যবধানে দুটি বোমা বিষ্ফোরণে ১০০ জন আহত হয়। হাসপাতাল ও পুলিশ সূত্র একথা জানায়।
মটরসাইকেলে চড়ে এক আত্মঘাতী হামলাকারী একটি বাসে শিয়া মুসলিমদের ওপর হামলা চালায়। এতে নিহত হয় ১২ জন।
এর কয়েক ঘন্টা পর আহতদেরকে নেওয়া জিন্না হাসপাতালে আরেকটি বিকট বিস্ফোরণ ঘটে। এতে নিহত হয় অন্ততপক্ষে ১৩ জন।
২য় বোমা বিস্ফারণস্থলে কয়েকশ লোক উপস্থিত ছিল। ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে একথা জানিয়েছেন।
রয়টার্সের সাংবাদিক অগাস্টিন এন্থনি বলেছেন, ২য় বোমাটি অ্যাম্বুলেন্সের মাঝে বিস্ফোরিত হয়। সেখানে কয়েকশ লোক উপস্থিত ছিল বলে জানিয়েছেন ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা।
করাচি হাসপাতালের ডাক্তার সিমি জামালি এর আগে প্রাথমিক খবরে টেলিভিশন স্টেশনকে জানান, তারা ১২ টি লাশ এবং আহত ৪০ জনকে পেয়েছেন।
তালেবানরাই এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা গোলাম নবী রয়টার্সকে বলেছেন, প্রাথমিক খবরে জানা গেছে, শিয়াদেরকে বহনকারী একটি বাসে বিস্ফোরকভর্তি মটরসাইকেলের ধাক্কায় বিস্ফোরণ ঘটেছে।
প্রথম বিস্ফোরণটি সম্পর্কে এক প্রত্যক্ষদর্শী বলেছেন, আমাদের সামনে একটি মটরসাইকেল বাসটির কাছে বিস্ফোরিত হয়। আমরা আহতদের উদ্ধার করেছি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/কেএমএস/১৭৩০ঘ.
bdnews24