২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে দুটি বোমা বিস্ফোরণে নিহত ২২

পাকিস্তানের করাচিতে দুটি বোমা বিস্ফোরণে শুক্রবার অন্ততপক্ষে ২২ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে। হাসপাতাল ও পুলিশ সূত্র একথা জানিয়েছে। (আরও তথ্যসহ-১ ভিডিও দেখুন)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2010, 01:25 PM

Updated : 24 Aug 2022, 06:36 PM

করাচি, ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের করাচিতে দুটি বোমা বিস্ফোরণে শুক্রবার অন্ততপক্ষে ২২ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে। হাসপাতাল ও পুলিশ সূত্র একথা জানিয়েছে। মটরসাইকেলে চড়ে এক আত্মঘাতী হামলাকারী একটি বাসে শিয়া মুসলিমদের ওপর হামলা চালায়। এতে নিহত হয় ১২ জন। এর কয়েক ঘন্টা পর আহতদেরকে নেওয়া জিন্না হাসপাতালে আরেকটি বিকট বিস্ফোরণ ঘটে। এতে নিহত হয় অন্ততপক্ষে ১০ জন। ২য় বোমা বিস্ফারণস্থলে কয়েকশ লোক উপস্থিত ছিল। ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে একথা জানিয়েছেন। রয়টার্সের সাংবাদিক অগাস্টিন এন্থনি বলেছেন, ২য় বোমাটি অ্যাম্বুলেন্সের মাঝে বিস্ফোরিত হয়। সেখানে কয়েকশ লোক উপস্থিত ছিল বলে জানিয়েছেন ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা। করাচি হাসপাতালের ডাক্তার সিমি জামালি এর আগে প্রাথমিক খবরে টেলিভিশন স্টেশনকে জানান, তারা ১২ টি লাশ এবং আহত ৪০ জনকে পেয়েছেন। তালেবানরাই এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা গোলাম নবী রয়টার্সকে বলেছেন, প্রাথমিক খবরে জানা গেছে, শিয়াদেরকে বহনকারী একটি বাসে বিস্ফোরকভর্তি মটরসাইকেলের ধাক্কায় বিস্ফোরণ ঘটেছে। প্রথম বিস্ফোরণটি সম্পর্কে এক প্রত্যক্ষদর্শী বলেছেন, আমাদের সামনে একটি মটরসাইকেল বাসটির কাছে বিস্ফোরিত হয়। আমরা আহতদের উদ্ধার করেছি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩৬ ঘ.