বাগদাদ, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের পবিত্র নগরী কারবালায় শুক্রবার শিয়াদের বড় ধর্মীয় অনুষ্ঠান চলাকালে দুটি গাড়ি বোমা হামলায় ২০ জন নিহত এবং ৭৫ জন আহত হয়েছে। হাসপাতাল সূত্রে একথা জানা গেছে।
পুলিশ জানায়, বাগদাদের দক্ষিণে ৫০ মাইল দূরে শহরের উপকণ্ঠে ওই বোমা হামলা ঘটে। তবে তারা বিস্তারিত কিছু জানায়নি।
সপ্তম শতকে কারবালার যুদ্ধে নিহত মহানবী হযরত মহম্মদ (সাঃ) এর প্রপৌত্র ইমাম হোসেনের সম্মানে শিয়াদের ৪০ দিন শোক প্রকাশের অনুষ্ঠানের শেষদিন এ হামলা চালায় হামলাকারীরা।
এমনিতে ইরাকে সহিংসতার ঘটনা কমে এলেও শিয়াদের সমাবেশে সন্দেহভাজন সুন্নি বিদ্রোহীরা হামলা অব্যাহত রেখেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৮১৬ ঘ.
bdnews24