করাচি, ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের করাচিতে দুটি বোমা বিস্ফোরণে শুক্রবার অন্ততপক্ষে ১২ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে। হাসপাতাল ও পুলিশ সূত্র একথা জানিয়েছে।
মটরসাইকেলে চড়ে এক আত্মঘাতী হামলাকারী একটি বাসে শিয়া মুসলিমদের ওপর হামলা চালায়। এর কয়েক ঘন্টা পর আহতদেরকে যে হাসপাতালে নেওয়া হয়েছে সেখানে আরেকটি বিকট বিস্ফোরণ ঘটে। ২য় বোমা বিস্ফারণস্থলে কয়েকশ লোক উপস্থিত ছিল। ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে একথা জানিয়েছেন।
রয়টার্সের সাংবাদিক অগাস্টিন এন্থনি বলেছেন, ২য় বোমাটি দুটি অ্যাম্বুলেন্সের মাঝখানে বিস্ফোরিত হয়।
করাচি হাসপাতালের ডাক্তার সিমি জামালি একটি টেলিভিশন স্টেশনে বলেন, আমরা ১২ টি লাশ এবং আহত ৪০ জনকে পেয়েছি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩৬ ঘ.
bdnews24