ভিয়েনা, ফেবব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---জাপানের সাপোরোয় বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী তুষার উৎসব। বরফের তৈরি ২ শ' ৯০টি বরফের ভাস্কর্য প্রদশর্নী চলছে। এর মধ্যে কোনও কোনওটির উচ্চতা পনেরো মিটারেরও বেশি।
আর অন্য মূর্তিগুলো এতটাই জীবন্ত যে স্থানীয় এবং বিদেশি দশর্কদের তা যথেষ্টই আনন্দ দিচ্ছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমায় ধ্বংস হওয়া জার্মানির ড্রেসডেন শহরের চার্চ ফ্রাওয়েনকিরচির হুবহু একটি বরফের মডেল তৈরি করা হয়েছে।
বরফের এসব ভাস্কর্য দেখে অজ্ঞাত পরিচয় এক জাপানি দর্শনার্থীর উক্তি, "এগুলো সত্যিই দারুণ। আমি পুরোপুরি মুগ্ধ।"
"এগুলো খুব দক্ষতার সঙ্গে তৈরি করা হয়েছে।" বলেন আরেক দর্শনার্থী।
সূর্য ডুবে যাওয়ার পর বরফ মূর্তিগুলো একদমই অন্য রূপ ধারণ করে, রঙিন আলোর ঝলকানিতে সেগুলো যেন প্রাণের ছোঁয়া পায়।
জাপানে সাত দিনব্যাপী চলা এ উৎসবের প্রস্তুতি শুরু হয় প্রায় মাসখানেক আগে থেকে।
১৯৫০ সালে একদল স্কুলছাত্র একটি পার্কে ছয়টি বরফ মূর্তি বানানোর পর থেকেই জাপানে এ উৎসব পালিত হয়ে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৫৫৬ ঘ.
bdnews24