২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরোক্ষো আলোচনা শুরু করতে পারে ইসরায়েল-ফিলিস্তিন

ইসরায়েল ও ফিলিস্তিন শিগগিরই পরোক্ষো শান্তি আলোচনা শুরু করতে পারে। এ আলোচনায় উভয়পক্ষের সঙ্গে বৈঠক করবে একজন মার্কিন মধ্যস্থতাকারী। ইসরায়েলি মন্ত্রিসভার এক মন্ত্রী বৃহস্পতিবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2010, 11:42 AM

Updated : 24 Aug 2022, 06:35 PM

জেরুজালেম, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েল ও ফিলিস্তিন শিগগিরই পরোক্ষো শান্তি আলোচনা শুরু করতে পারে। এ আলোচনায় উভয়পক্ষের সঙ্গে বৈঠক করবে একজন মার্কিন মধ্যস্থতাকারী। ইসরায়েলি মন্ত্রিসভার এক মন্ত্রী বৃহস্পতিবার একথা বলেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্তব্যের প্রতিধ্বনি করে ইসরায়েলি মন্ত্রী গিলাদ এরদান বলেন, কখনও কখনও কোনও কাজ করতে দুইজনের বেশি মানুষ প্রয়োজন হয়। আর কখনও একে অপরের কাছাকাছি অবস্থানে আসতে তৃতীয় পক্ষের প্রয়োজন হয়। এক বছর ধরে বন্ধ থাকা আলোচনা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সান্নিধ্য লাভের প্রেক্ষিতে শুরু হবে কিনা জিজ্ঞেস করা হলে এরদান ইতিবাচক উত্তর দেন। ফিলিস্তিনি কর্মকর্তারা এরদানের মন্তব্য নিশ্চিত করেননি। তবে বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য দূত জর্জ মিচেল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন নিয়ে শান্তি আলোচনা শুরু চেষ্টায় ওই অঞ্চলে বেশ কয়েকবার সফর করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩৭ ঘ.