২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এডেন উপসাগরে লিবিয় জাহাজ ছিনতাই

সোমালি জলদস্যুরা এডেন উপসাগর থেকে এবার একটি লিবীয় মালিকানাধীন কার্গো জাহাজ ছিনতাই করেছে। জাহাজে রোমানিয়া ও লিবিয়ার ১৭ জন নাবিক ছিল বলে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2010, 09:24 AM

Updated : 24 Aug 2022, 06:36 PM

নাইরোবি, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সোমালি জলদস্যুরা এডেন উপসাগর থেকে এবার একটি লিবীয় মালিকানাধীন কার্গো জাহাজ ছিনতাই করেছে। জাহাজে রোমানিয়া ও লিবিয়ার ১৭ জন নাবিক ছিল বলে ধারণা করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের জলদস্যুবিরোধী বাহিনী ও সমুদ্র বিষয়ক একটি গোষ্ঠী বৃহস্পতিবার এ কথা জানায়। সোমালিয়ার জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী কেনিয়াভিত্তিক সংস্থা ইকোটেরা জানায়, ৪ হাজার ৮ শ' টন ধারন ক্ষমতাসম্পন্ন জাহাজ এমভি রিমকে গত মঙ্গলবার ইয়েমেনের দক্ষিণে কৌশলগত সমুদ্র চ্যানেল থেকে ছিনিয়ে নেওয়া হয়। তারা আরও জানায়, জাহাজটিতে উত্তর কোরিয়ার পতাকা উড়লেও জাহাজটি মালিক আসলে ত্রিপোলির হোয়াইট সী শিপিং কোম্পানি। ইকোটেরা জানায়, জাহাজ ছাড়ের তালিকা থেকে দেখা যায় জাহাজে ১৭ জন নাবিক ছিল। ধারণা করা হচ্ছে, এরা রোমানিয়া এবং লিবীয় নাগরিক।" সংস্থাটি স্থানীয় প্রতিবেদনের বরাত দিয়ে জানায়, জলদস্যুরা সোমালিয়ার উত্তরাঞ্চলীয় আধা স্বায়ত্তশাসিত পুন্টল্যান্ডের অধিবাসী। এক বিবৃতিতে সংস্থাটি জানায়,"জাহাজটি এখন পুন্টল্যান্ডের জলদস্যুদের দ্বারা পরিচালিত হচ্ছে।" এক বিবৃতিতে ইইউ নেভফর জানায়,"এমভি রিম দিক পরিবর্তন করে সোমালি অববাহিকার দিকে এগিয়ে যাচ্ছে।" সাধারণত ভারী অস্ত্র শস্ত্রসজ্জিত সোমালি জলদস্যুরা জাহাজ ছিনতাইয়ের পর মোটা অঙ্কের অর্থের বিনিময়ে জাহাজগুলো ছেড়ে দেয়। এর আগের সপ্তাহেও তারা মার্শাল দ্বীপের পতাকাবাহী এমভি ফিলিৎসাকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ছেড়ে দেয়। গত বছর সারা বিশ্বেই জলদস্যুতা ৪০ শতাংশ বেড়ে গেছে। তবে এর বেশির ভাগের পেছনেই সোমালি জলদস্যুরা জড়িত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৫১৯ঘ