২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দালাই লামার সঙ্গে বৈঠকে অটল ওবামা

চীনের হুঁশিয়ারি উপেক্ষা করে তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার সঙ্গে বৈঠকে বসতে অটল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউস মঙ্গলবার একথা নিশ্চিত করে জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2010, 12:47 PM

Updated : 24 Aug 2022, 06:34 PM

বেজিং, ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চীনের হুঁশিয়ারি উপেক্ষা করে তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার সঙ্গে বৈঠকে বসতে অটল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউস মঙ্গলবার একথা নিশ্চিত করে জানিয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র বিল বার্টন বলেছেন, দালাই লামা শিগগিরই যুক্তরাষ্ট্রে যাবেন। সেখানে ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়াতে দালাই লামা ধর্মীয় শিক্ষা আলোচনায় যোগ দেবেন। ওই সময়ই তার সঙ্গে আলোচনায় বসবেন ওবামা। তিব্বত ইস্যু নিয়ে ওবামা গত বছরই দালাই লামার সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী থাকলেও চীনের বারবার হুঁশিয়ারির কারণে তা সম্ভব হয়নি। এবার চীনের আর কোনও হুঁশিয়ারির তোয়াক্কা করছেন না ওবামা। আর দালাই লামাও ওবামার সঙ্গে আলোচনায় আগ্রহী হওয়ায় শিগগিরই ওবামা তার সঙ্গে আলোচনায় বসবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। তবে বৈঠকের সুর্নির্দষ্ট কোনও তারিখ হোয়াইট হাউস এখনও জানায়নি। চীন মঙ্গলবার ওবামাকে হুঁশিয়ার করে দিয়ে বলেছে, দালাই লামার সঙ্গে বৈঠক করলে তা যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে। চীন সরকার এ ধরনের বৈঠকের বিরোধিতা করবে। চীনের কমিউনিস্ট পার্টির 'ইউনাইটেড ফ্রন্ট ওয়ার্ক ডিপার্টমেন্ট' এর উপমন্ত্রী ঝু ওয়েচুন এক সংবাদ সম্মেলনে বলেন, "মার্কিন প্রেসিডেন্ট যদি দালাই লামার সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেন তবে তা আমাদের দুদেশের বিশ্বাস এবং সহযোগিতায় আঘাত করবে।" তিব্বতের এ নেতাকে বিপজ্জনক এবং বিচ্ছিন্নতাবাদী বলে আখ্যা দিয়ে থাকে চীন । চীনের এ দপ্তরটি ধর্ম ও জাতিগত বিষয়ে কমিউনিস্ট পার্টির নীতিমালা নির্ধারণ করে থাকে। সংবাদ সম্মেলনে ঝু বলেন, "ওবামা এবং দালাই লামার মধ্যে বৈঠক হলে তা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য কোন বৈঠকের মত হবে না এবং চীন-মার্কিন সম্পর্কের রাজনৈতিক ভিত্তি ক্ষ্ন্নু হবে।" চীন বিশ্বের বিভিন্ন দেশের নেতার সঙ্গে দালাই লামার বৈঠকের ব্যাপারে বিরোধিতা করে আসছে। বিশেষ করে ২০০৮ সালের মার্চে তিব্বতে সহিংসতা ছড়িয়ে পড়ার পর থেকে চীন এই বিরোধিতা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৪২ ঘ.