২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অতিরিক্ত একবছর ক্ষমতায় থাকছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট মঙ্গলবার রায় দিয়েছে, সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে তার নতুন ছয়বছর মেয়াদ নভেম্বর মাস থেকে শুরু করতে পারবেন। ফলে অতিরিক্ত একবছর ক্ষমতায় থাকতে পারছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2010, 03:28 PM

Updated : 24 Aug 2022, 06:32 PM

কলম্বো, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট মঙ্গলবার রায় দিয়েছে, সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে তার নতুন ছয়বছর মেয়াদ নভেম্বর মাস থেকে শুরু করতে পারবেন। ফলে অতিরিক্ত একবছর ক্ষমতায় থাকতে পারছেন তিনি। রাজাপাকসের প্রথম মেয়াদ শেষ হওয়ার দু' বছর আগে প্রেসিডেন্ট নির্বাচন করায় এ সুবিধা পাচ্ছেন তিনি। নামপ্রকাশে অনিচ্ছুক রাজাপাকসের ঘনিষ্ঠ এক সহযোগী বলেন,"সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী প্রেসিডেন্টের নতুন মেয়াদ শুরু হবে চলতি বছর ১৯ নভেম্বর থেকে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/২১০৫ ঘ.